Breaking
বাংলাদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ,কোনো আসনে ভোট কাস্টিং ২৪৪%

বাংলাদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ,কোনো আসনে ভোট কাস্টিং ২৪৪%

World News2/13/2026
Share:
News Desk
Written Byadmin

News Desk

No comments yet. Be the first to share your thoughts! Comments.header

View Articles

বাংলাদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ,কোনো আসনে ভোট কাস্টিং ২৪৪%

 ঢাকা,বাংলাদেশ ১৩|দ্য গ্লোবাল জার্নাল| ফেব্রুয়ারি ২০২৬ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন প্রশ্নে অনুষ্ঠিত গণভোটকে ঘিরে প্রকাশিত ফলাফল নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত পরিসংখ্যানে একাধিক আসনে অস্বাভাবিক তথ্য ও গড়মিলের অভিযোগ উঠেছে। বিশেষ করে একটি আসনে ভোট কাস্টিং ২৪৪ শতাংশ দেখানোকে কেন্দ্র করে প্রশ্নের ঝড় উঠেছে রাজনৈতিক অঙ্গনে।

ইসির তথ্যমতে, মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ২ হাজার ৩৩৪ জন। গণভোটে ভোট পড়েছে ৬০.২৬ শতাংশ। ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ এবং ‘না’ ভোট পেয়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭। বাতিল বা অবৈধ ভোট হয়েছে ৭৪ লাখ ২ হাজার ২৮৫টি। শতাংশ হিসেবে প্রায় ৬২.৪৭ শতাংশ ‘হ্যাঁ’ এবং ২৯.৩২ শতাংশ ‘না’ ভোট পড়েছে।

রাজশাহী-৪ আসনে ২৪৪% ভোট কাস্টিং

ইসি প্রকাশিত তথ্য বিশ্লেষণে দেখা যায়, রাজশাহী-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন হলেও ভোট কাস্ট দেখানো হয়েছে ৭ লাখ ৮১ হাজার ৫২৩টি—যা ২৪৪.২৯৫ শতাংশ। এ আসনে ‘না’ ভোট পড়েছে ৬ লাখ ১২ হাজার ২২৯ এবং ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৪৫ হাজার ৩৮২।

সিরাজগঞ্জ-১ ও নেত্রকোনা আসনগুলোতে অসঙ্গতি

সিরাজগঞ্জ-১ আসনে গণভোটের কাস্টিং দেখানো হয়েছে মাত্র ৭.৮৯৯ শতাংশ, যদিও একই দিনে সংসদ নির্বাচনে সেখানে ভোট পড়েছে ৬০.৮৩ শতাংশ।

নেত্রকোনা-৩, ৪ ও ৫ আসনে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের চেয়েও বেশি দেখানো হয়েছে। নেত্রকোনা-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ২০ হাজার ৬৮৬ হলেও ‘হ্যাঁ’ ভোট দেখানো হয়েছে ৫ লাখ ২ হাজার ৪৩৮টি। তবে মোট প্রদত্ত ভোট ও কাস্টিং শতাংশের হিসাবে বড় ধরনের গড়মিল রয়েছে।

১১ আসনে ‘না’ জয়ী

২৯৯টি আসনের মধ্যে ১১টিতে ‘না’ ভোট জয়ী হয়েছে। পার্বত্য তিন জেলা—খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—এবং গোপালগঞ্জের তিনটি আসনে ‘না’ ভোট বেশি পড়েছে। এছাড়া ঝিনাইদহ-১, সুনামগঞ্জ-২, চট্টগ্রাম-৮, চট্টগ্রাম-১২ ও রাজশাহী-৪ আসনেও ‘না’ জয়ী হয়েছে।

১৩ ফেব্রুয়ারির সংবাদ সম্মেলনে জোটের অভিযোগ

ফলাফল প্রকাশের পর ১৩ ফেব্রুয়ারি ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামিসহ ১১-দলীয় জোটের নেতারা ভোট কারচুপি ও ‘ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফল পরিবর্তন’-এর অভিযোগ তোলেন। তারা দাবি করেন, প্রকাশিত ফলাফল বাস্তব ভোটের প্রতিফলন নয়।

এনসিপির আহ্বায়কও একই অভিযোগ তুলে প্রয়োজন হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন।

প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

এমন অস্বাভাবিক ভোটের হার ও পরিসংখ্যানগত অসঙ্গতি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে নির্বাচন কমিশনের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া জরুরি।

এ বিষয়ে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। 

কলামিস্ট: ফজলে রাব্বী রবনা

Related Stories

এবার সরাসরি ১৬ই ডিসেম্বর তারিখ নির্ধারণ করে দেশে ফেরার ঘোষণা করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রত্যাবর্তন ঘিরে তুমুল উদ্বেগ-উৎকন্ঠায় তারেক রহমান সরকার

এবার সরাসরি ১৬ই ডিসেম্বর তারিখ নির্ধারণ করে দেশে ফেরার ঘোষণা করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রত্যাবর্তন ঘিরে তুমুল উদ্বেগ-উৎকন্ঠায় তারেক রহমান সরকার

World11/24/2026
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রেখে নীরবে নিজেদের পারমাণবিক অস্ত্রের ভান্ডার সমৃদ্ধ করে চলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রেখে নীরবে নিজেদের পারমাণবিক অস্ত্রের ভান্ডার সমৃদ্ধ করে চলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন

World11/23/2026
পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাল -বিরোধী নেতা গাদি আইজেনকোট

পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাল -বিরোধী নেতা গাদি আইজেনকোট

World11/22/2026
ইরানের পরমাণু অস্ত্রবিষয়ক নীতিতে কোনো পরিবর্তন আনার পক্ষে নয় চীন ও রাশিয়া -পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

ইরানের পরমাণু অস্ত্রবিষয়ক নীতিতে কোনো পরিবর্তন আনার পক্ষে নয় চীন ও রাশিয়া -পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

World11/21/2026

Latest Updates

View All
জানুয়ারি পর্যন্ত ইরানের সঙ্গে যুদ্ধ করার আর্থিক সক্ষমতা আছে ওয়াশিংটনের,তাই অতিদ্রুত যুদ্ধ শেষ করতে হবে —মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

জানুয়ারি পর্যন্ত ইরানের সঙ্গে যুদ্ধ করার আর্থিক সক্ষমতা আছে ওয়াশিংটনের,তাই অতিদ্রুত যুদ্ধ শেষ করতে হবে —মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

Middle East11/25/2026
‘ভ্লাদিমির পুতিন আমাদের কাছে খুনি, অথচ প্রেসিডেন্ট ট্রাম্প তাঁকে বন্ধু বলে সম্বোধন করছেন’—মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের কড়া সমালোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

‘ভ্লাদিমির পুতিন আমাদের কাছে খুনি, অথচ প্রেসিডেন্ট ট্রাম্প তাঁকে বন্ধু বলে সম্বোধন করছেন’—মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের কড়া সমালোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

Diplomacy 11/21/2026
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সংলাপ করার প্রবল আকাঙ্ক্ষা থাকলেও বৈঠকে অনাগ্রহ প্রকাশ করেন উত্তর কোরিয়ার নেতা -কিম জং উন

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সংলাপ করার প্রবল আকাঙ্ক্ষা থাকলেও বৈঠকে অনাগ্রহ প্রকাশ করেন উত্তর কোরিয়ার নেতা -কিম জং উন

Politics11/20/2026
চীনের শেনজেনে প্রথমবারের মতো ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের পর চার দফার শান্তি ঘোষণা দিলেন পুতিন, শি জিনপিং ও ট্রাম্প

চীনের শেনজেনে প্রথমবারের মতো ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের পর চার দফার শান্তি ঘোষণা দিলেন পুতিন, শি জিনপিং ও ট্রাম্প

Diplomacy 11/19/2026