Breaking
সকল দৃষ্টি এখন বাংলাদেশের দিকে,কী হচ্ছে ডিসেম্বরে? শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন বনাম ভূ-রাজনীতির নতুন সমীকরণ

সকল দৃষ্টি এখন বাংলাদেশের দিকে,কী হচ্ছে ডিসেম্বরে? শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন বনাম ভূ-রাজনীতির নতুন সমীকরণ

World News7/17/2026
Share:
News Desk
Written Byadmin

News Desk

No comments yet. Be the first to share your thoughts! Comments.header

View Articles

সকল দৃষ্টি এখন বাংলাদেশের দিকে,কী হচ্ছে ডিসেম্বরে? শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন বনাম ভূ-রাজনীতির নতুন সমীকরণ

বিশ্লেষণ | Columnist: Mr. Fozla Rabbi Robna                                                                                                                  

ঢাকা | ১৭ জুলাই ২০২৬ 

বাংলাদেশ বর্তমান সময়ে বিশ্ব রাজনীতির আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একদিকে এটি এশীয় ভূ-রাজনীতির দাবার বোর্ডে কৌশলগত প্রধান খুঁটি, অন্যদিকে বিশ্বশক্তিগুলোর মেরুকরণের এক মহাপরীক্ষাগার। বঙ্গোপসাগরের কোলঘেঁষে অবস্থিত সেন্ট মার্টিনের কৌশলগত অবস্থান, কক্সবাজার ও উখিয়ার অর্থনৈতিক সম্ভাবনা, বাণিজ্যিক হাবে রূপান্তরিত চট্টগ্রাম এবং দেশের প্রবেশদ্বারখ্যাত পার্বত্য অঞ্চলের ভূ-প্রকৃতি—সব মিলিয়ে বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ এখন তুঙ্গে।

মূলত এই আগ্রহের জন্ম নিয়েছে ২০২৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে। সেই আগ্রহে নতুন মাত্রা যোগ করেছেন স্বয়ং শেখ হাসিনা নিজেই। ৫ আগস্ট তথাকথিত "মেটিকুলাস ডিজাইনে" ছাত্র-জনতার বিক্ষোভের পর শেখ হাসিনা রাষ্ট্রীয় প্রটোকলে ভারতে আশ্রয় গ্রহণ করেন। এরপর থেকে তিনি ৫ আগস্টের বিক্ষোভকে দেশবিরোধী বিদেশি ষড়যন্ত্র বলে আখ্যা দিয়ে দেশে ফিরবেন বলে একাধিকবার জানান।

তবে এবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো সম্ভাব্য সময় উল্লেখ করে বলেন—তিনি বলেন ইনশাআল্লাহ ডিসেম্বরে দেশে ফিরবো এবং "যদি আমার মৃত্যু-ও হয়, আমি দেশের মাটিতেই মৃত্যুবরণ করতে প্রস্তুত।" 

এই ঘোষণার পর রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে —ডিসেম্বরে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে নতুন অধ্যায়ের সূচনার পাশাপাশি এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তর কূটনৈতিক ও ভূ-রাজনৈতিক বাস্তবতায় নতুন ভারসাম্য তৈরি করবে। 

বাংলাদেশকে ঘিরে বর্তমানে বিশ্বের প্রধান শক্তিগুলোর স্বার্থ একে অপরের সঙ্গে প্রতিযোগিতামূলক হলেও অনেক ক্ষেত্রে পরস্পর-সংযুক্ত।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, ইন্দো-প্যাসিফিক কৌশল এবং বঙ্গোপসাগরীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে দেখছে। অন্যদিকে চীন তার বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, অবকাঠামো বিনিয়োগ, বন্দর উন্নয়ন এবং বাণিজ্যিক সংযোগের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রভাব বিস্তারে আগ্রহী।

ভারতের কাছে বাংলাদেশ কেবল প্রতিবেশী রাষ্ট্র নয়; বরং উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তা, আঞ্চলিক সংযোগ, নদী ব্যবস্থাপনা এবং সীমান্ত সহযোগিতার অন্যতম প্রধান অংশীদার। একই সময়ে রাশিয়া পারমাণবিক জ্বালানি, প্রতিরক্ষা সহযোগিতা এবং জ্বালানি খাতে অংশীদারিত্ব আরও গভীর করতে আগ্রহী।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ রপ্তানি অংশীদার, বিনিয়োগ গন্তব্য এবং মানবাধিকার ও গণতান্ত্রিক শাসনব্যবস্থার আলোচনার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র।

মধ্যপ্রাচ্য ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ইরানের আগ্রহ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশকে শ্রমবাজার, বিনিয়োগ এবং মুসলিম বিশ্বের একটি প্রভাবশালী রাষ্ট্র হিসেবে বিবেচনা করে।

পাকিস্তানও স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পর নতুন আঞ্চলিক বাস্তবতায় ঢাকা-ইসলামাবাদ সম্পর্ককে নতুনভাবে মূল্যায়নের চেষ্টা করছে। এই বহুমাত্রিক স্বার্থের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা।

যদি শেখ হাসিনা সত্যিই ডিসেম্বরে দেশে ফেরেন, তবে সেটি শুধুই বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা নয়, বরং বিশ্ব রাজনীতির এক ঐতিহাসিক ঘটনা হবে। তবে এর রাজনৈতিক, সাংবিধানিক, নিরাপত্তা ও কূটনৈতিক প্রভাব নির্ভর করবে সে সময়কার বাস্তব পরিস্থিতি, রাষ্ট্রীয় সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং আন্তর্জাতিক অংশীদারদের প্রতিক্রিয়ার ওপর।

এই মুহূর্তে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি, কূটনৈতিক তৎপরতা, আন্তর্জাতিক গণমাধ্যমের নজর এবং বিদেশি নীতিনির্ধারকদের সক্রিয় পর্যবেক্ষণ বাড়ছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য, আঞ্চলিক নিরাপত্তা এবং ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বাংলাদেশ আজ আর কেবল ১৭ কোটির একটি রাষ্ট্র নয়; এটি ভারত মহাসাগরীয় ভূ-রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল, আঞ্চলিক বাণিজ্যের প্রবেশদ্বার এবং বৈশ্বিক শক্তিগুলোর কৌশলগত প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ফলে বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ এখন আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেরও একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।

ফলে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে ৫ আগস্ট-পরবর্তী সময়ের সমীকরণের অনেক কিছুই পরিবর্তিত হয়ে নতুন সমীকরণে রূপ নেবে। তাই এটা বলা কোনোভাবেই অযৌক্তিক হবে না যে, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ভূ-রাজনীতি থেকে বিশ্ব রাজনীতির সব অঙ্গনেই প্রভাব ফেলবে। তাই বিশ্বের সকল চোখ এখন বাংলাদেশের দিকে—ডিসেম্বরে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের সম্ভাবনাকে কেন্দ্র করে।

শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ডিসেম্বর এখন শুধু একটি মাস নয়, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনৈতিক সমীকরণের জন্য একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের সময় হয়ে উঠেছে।

Columnist: Mr. Fozla Rabbi Robna

Related Stories

এবার সরাসরি ১৬ই ডিসেম্বর তারিখ নির্ধারণ করে দেশে ফেরার ঘোষণা করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রত্যাবর্তন ঘিরে তুমুল উদ্বেগ-উৎকন্ঠায় তারেক রহমান সরকার

এবার সরাসরি ১৬ই ডিসেম্বর তারিখ নির্ধারণ করে দেশে ফেরার ঘোষণা করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রত্যাবর্তন ঘিরে তুমুল উদ্বেগ-উৎকন্ঠায় তারেক রহমান সরকার

World11/24/2026
পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাল -বিরোধী নেতা গাদি আইজেনকোট

পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাল -বিরোধী নেতা গাদি আইজেনকোট

World11/22/2026
ইরানের পরমাণু অস্ত্রবিষয়ক নীতিতে কোনো পরিবর্তন আনার পক্ষে নয় চীন ও রাশিয়া -পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

ইরানের পরমাণু অস্ত্রবিষয়ক নীতিতে কোনো পরিবর্তন আনার পক্ষে নয় চীন ও রাশিয়া -পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

World11/21/2026
‘ভ্লাদিমির পুতিন আমাদের কাছে খুনি, অথচ প্রেসিডেন্ট ট্রাম্প তাঁকে বন্ধু বলে সম্বোধন করছেন’—মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের কড়া সমালোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

‘ভ্লাদিমির পুতিন আমাদের কাছে খুনি, অথচ প্রেসিডেন্ট ট্রাম্প তাঁকে বন্ধু বলে সম্বোধন করছেন’—মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের কড়া সমালোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

World11/21/2026

Latest Updates

View All
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রেখে নীরবে নিজেদের পারমাণবিক অস্ত্রের ভান্ডার সমৃদ্ধ করে চলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রেখে নীরবে নিজেদের পারমাণবিক অস্ত্রের ভান্ডার সমৃদ্ধ করে চলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন

Technology11/23/2026
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সংলাপ করার প্রবল আকাঙ্ক্ষা থাকলেও বৈঠকে অনাগ্রহ প্রকাশ করেন উত্তর কোরিয়ার নেতা -কিম জং উন

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সংলাপ করার প্রবল আকাঙ্ক্ষা থাকলেও বৈঠকে অনাগ্রহ প্রকাশ করেন উত্তর কোরিয়ার নেতা -কিম জং উন

Politics11/20/2026
চীনের শেনজেনে প্রথমবারের মতো ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের পর চার দফার শান্তি ঘোষণা দিলেন পুতিন, শি জিনপিং ও ট্রাম্প

চীনের শেনজেনে প্রথমবারের মতো ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের পর চার দফার শান্তি ঘোষণা দিলেন পুতিন, শি জিনপিং ও ট্রাম্প

Diplomacy 11/19/2026
প্রথমবারের মতো একই ফ্রেমে বিশ্বের তিন প্রভাবশালী পরাশক্তির নেতা—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

প্রথমবারের মতো একই ফ্রেমে বিশ্বের তিন প্রভাবশালী পরাশক্তির নেতা—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

Lead News11/18/2026