Breaking
পাকিস্তানের কোহাটে পুলিশ সদর দপ্তরে ভয়াবহ হা'ম'লা- ১৬ পুলিশ সদস্যসহ নিহত অন্তত ৩১, আহত শতাধিক

পাকিস্তানের কোহাটে পুলিশ সদর দপ্তরে ভয়াবহ হা'ম'লা- ১৬ পুলিশ সদস্যসহ নিহত অন্তত ৩১, আহত শতাধিক

Share:

Written By

News Desk

পাকিস্তানের কোহাটে পুলিশ সদর দপ্তরে ভয়াবহ হা'ম'লা- ১৬ পুলিশ সদস্যসহ নিহত অন্তত ৩১, আহত শতাধিক

কোহাট, পাকিস্তান | ১৯ সেপ্টেম্বর ২০২৬ | দ্য গ্লোবাল জার্নাল

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তরে বিস্ফোরণ ও বন্দুক হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য রয়েছেন। হামলায় আহত হয়েছেন ১০০ জনের বেশি। শনিবার এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

শুক্রবার বিকেলে কোহাটের ঐতিহাসিক ওল্ড পুলিশ লাইনস কমপ্লেক্সে হামলাটি চালানো হয়। কমপ্লেক্সটি জেলা পুলিশ সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয় এবং সেখানে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি), স্পেশাল ব্রাঞ্চসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যালয় রয়েছে।

কমপ্লেক্সে এখনো বন্দুকযুদ্ধ চলছে

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলার পর কয়েকজন হামলাকারী পুলিশ কমপ্লেক্সের স্পেশাল ব্রাঞ্চ এলাকায় অবস্থান নেয়। শুক্রবার গভীর রাত থেকে তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি চলছে। হামলাকারীদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কোহাট জেলা স্বাস্থ্য কর্মকর্তার তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে অধিকাংশই পুলিশ সদস্য এবং বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার পর ঘটনাস্থলে উদ্ধার ও নিরাপত্তা অভিযানও চালানো হয়।

হামলার দায় স্বীকার

স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান, যা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে সংশ্লিষ্ট একটি গোষ্ঠী হিসেবে উল্লেখ করা হয়েছে, হামলার দায় স্বীকার করেছে বলে এএফপি জানিয়েছে।

এর আগে শুক্রবারের হামলার প্রাথমিক পর্যায়ে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। হামলাটি আত্মঘাতী বিস্ফোরণ ও বন্দুক হামলার সমন্বয়ে চালানো হয়।

আফগানিস্তানকে ঘিরে পাকিস্তানের অভিযোগ

খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলা বৃদ্ধির জন্য পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানভিত্তিক জঙ্গিদের দায়ী করে আসছে। ইসলামাবাদের অভিযোগ, আফগান ভূখণ্ডে অবস্থানকারী সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালাচ্ছে।

তবে আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের এসব অভিযোগ অস্বীকার করে আসছে। এ নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা ও সংঘাতও বৃদ্ধি পেয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন।

Latest Updates

বিমানবন্দরে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিংপিং'কে এক অনন্য অসাধারণ অভ্যর্থনায় যুক্তরাষ্ট্রের মাটিতে স্বাগতম জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বিমানবন্দরে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিংপিং'কে এক অনন্য অসাধারণ অভ্যর্থনায় যুক্তরাষ্ট্রের মাটিতে স্বাগতম জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

World9/24/2026
মহান আল্লাহ পাক ইরানকে বিজয় দান করবেন, হাতে লেখা চিঠিতে আইআরজিসি'র উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বার্তা

মহান আল্লাহ পাক ইরানকে বিজয় দান করবেন, হাতে লেখা চিঠিতে আইআরজিসি'র উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বার্তা

World9/23/2026
বিভিন্ন দেশের প্রতিনিধি দলের ওয়াকআউট, উত্তপ্ত বক্তব্য থেকে গাজা-ইরান-কিউবা ও আন্তর্জাতিক ব্যবস্থা নিয়ে—জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের প্রথম দিনে যা ঘটল

বিভিন্ন দেশের প্রতিনিধি দলের ওয়াকআউট, উত্তপ্ত বক্তব্য থেকে গাজা-ইরান-কিউবা ও আন্তর্জাতিক ব্যবস্থা নিয়ে—জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের প্রথম দিনে যা ঘটল

World9/23/2026
ইউক্রেনের সঙ্গে পূর্ণ মাত্রর যুদ্ধে মধ্যেও রাশিয়ান সংবাদ নির্বাচনে রেকর্ড সংখ্যক আসনে বিপুলে ব্যবধানে জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল -ইউনাইডেট রাশিয়া

ইউক্রেনের সঙ্গে পূর্ণ মাত্রর যুদ্ধে মধ্যেও রাশিয়ান সংবাদ নির্বাচনে রেকর্ড সংখ্যক আসনে বিপুলে ব্যবধানে জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল -ইউনাইডেট রাশিয়া

World9/21/2026