Breaking
বাংলাদেশে আওয়ামিলীগ'কে বাদ দিয়ে নির্বাচন দেশের মানুষ দ্বারা প্রত্যাখ্যাত হবে -সভানেত্রী শেখ হাসিনা

বাংলাদেশে আওয়ামিলীগ'কে বাদ দিয়ে নির্বাচন দেশের মানুষ দ্বারা প্রত্যাখ্যাত হবে -সভানেত্রী শেখ হাসিনা

Share:

Written By

News Desk

বাংলাদেশে আওয়ামিলীগ'কে বাদ দিয়ে নির্বাচন দেশের মানুষ দ্বারা প্রত্যাখ্যাত হবে -সভানেত্রী শেখ হাসিনা

ঢাকা | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | The Global Journal

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের প্রশ্নে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী & আওয়ামিলীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি সতর্ক করে বলেছেন, দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিয়ে আয়োজিত কোনো নির্বাচন জাতীয় ঐক্য ও স্থিতিশীলতার জন্য ইতিবাচক হতে পারে না।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এ প্রকাশিত এক বার্তায় শেখ হাসিনা বলেন,

“বর্জনের মাধ্যমে জন্ম নেওয়া কোনো সরকার একটি বিভক্ত জাতিকে কখনোই ঐক্যবদ্ধ করতে পারে না।”

তিনি জানান, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করার ফলে লক্ষ লক্ষ সমর্থক কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থাকে তিনি গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী উল্লেখ করে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান, যাতে বাংলাদেশে নির্বাচন ও গণভোটের প্রক্রিয়া সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলকভাবে পরিচালিত হয়।

সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে সকল দলের অংশগ্রহণ এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার ওপর। তিনি সংহতি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতার গুরুত্বের ওপর বিশেষভাবে জোর দেন।

দিল্লির একটি প্রেস ক্লাবে সম্প্রচারিত বক্তব্যে শেখ হাসিনা দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করেন যে, গণতন্ত্র, ভোটাধিকার এবং সাংবিধানিক মূল্যবোধ রক্ষার প্রশ্নে তিনি অবিচল থাকবেন। ওই বক্তব্য অনলাইনে সরাসরি সম্প্রচারিত হলে এক লাখেরও বেশি সমর্থক তা প্রত্যক্ষ করেন, যা তাঁর রাজনৈতিক প্রভাব ও জনসমর্থনের প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার এই অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মনোযোগ বাড়াতে পারে এবং ভবিষ্যতে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ সুগম করতে ভূমিকা রাখবে।

Columnist: Mr. Fazle Rabbi || Special South Asian Political Correspondent  [Bangladesh]

সর্বশেষ আপডেট

ইরানের অধিকার নিশ্চিত না হলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ অব্যাহত থাকবে -সেনা প্রধান জেনারেল আমির হাতামি।

ইরানের অধিকার নিশ্চিত না হলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ অব্যাহত থাকবে -সেনা প্রধান জেনারেল আমির হাতামি।

World10/16/2026
বোমা কিংবা পারমাণবিক ক্ষেপণাস্ত্র কোন কিছুর ভয়ই ইরানি জাতিকে মনোবল এবং শক্তিকে দূর্বল করতে পারবে না -প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান

বোমা কিংবা পারমাণবিক ক্ষেপণাস্ত্র কোন কিছুর ভয়ই ইরানি জাতিকে মনোবল এবং শক্তিকে দূর্বল করতে পারবে না -প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান

World10/15/2026
ইয়েমেনের হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে বাঙ্কার-সুবিধাযুক্ত বিভিন্ন প্রাসাদে থাকছেন সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান

ইয়েমেনের হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে বাঙ্কার-সুবিধাযুক্ত বিভিন্ন প্রাসাদে থাকছেন সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান

World10/13/2026
 ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় সংসদ নির্বাচন।জনমত জরিপে আস্থাহীনতায় অস্বাভাবিক ভাবে পিছিয়ে কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় সংসদ নির্বাচন।জনমত জরিপে আস্থাহীনতায় অস্বাভাবিক ভাবে পিছিয়ে কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট

World10/12/2026