দক্ষিণ এশিয়া

ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙ্গার দৃশ্য টেলিভিশনের পর্দায় দেখে আমি কেঁদেছি -কংগ্রেসের চেয়ারপারসন সোনিয়াগান্ধী
১৯৯২ সালের ডিসেম্বরে ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য টেলিভিশনের পর্দায় দেখে কেঁদে ফেলেছিলেন বলে জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। নিজের আসন্ন আত্মজীবনী উপলক্ষে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে জীবনের সেই বেদনাদায়ক স্মৃতির কথা তুলে ধরেন তিনি।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে প্রথম নারী ভিপি নির্বাচিত হয়ে ১০৫ বছরের নতুন ইতিহাস গড়লেন ভারতীয় মুসলিম তরুণী নাশরা নাইম
ভারতের ঐতিহ্যবাহী আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়ে ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে নতুন ইতিহাস গড়েছেন মুসলিম তরুণী নাশরা নাইম। একই নির্বাচনে ১৩টি পদের মধ্যে ছয়টিতে নারী প্রার্থীদের জয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে নারীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠেছে।

দক্ষিণ কোরিয়ায় তিন দিনের রাষ্ট্রীয় সফরে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান,প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠক মঙ্গলবার
দক্ষিণ কোরিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে তিন দিনের রাষ্ট্রীয় সফরে দেশটির রাজধানী সিউলে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের আমন্ত্রণে সোমবার (২ নভেম্বর) তিনি এই সফর শুরু করেন।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমার ওয়ারহেডের সফল পরীক্ষা চালাল কিম জং-উনের উত্তর কোরিয়া
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহারের উপযোগী ক্লাস্টার বোমার ওয়ারহেডের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সামরিক বাহিনীকে আরও দূরপাল্লার ও অধিক বিধ্বংসী অস্ত্র ব্যবহারে সক্ষম করে তোলার লক্ষ্যে চলমান সামরিক মহড়ার অংশ হিসেবে শনিবার (৩১ অক্টোবর) এ পরীক্ষা চালানো হয়। রোববার (১ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে।

‘তারা আমার বাবাকে হত্যা করতে চাইছে’—পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানের জীবন নিয়ে সতর্ক করেছেন ছেলে সুলাইমান খান
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে বলে সতর্ক করেছেন তাঁর ছেলে সুলাইমান খান। বাবাকে কারাগারে নির্যাতন করা হচ্ছে এবং তাঁকে হত্যার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি। এ পরিস্থিতির জন্য পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে দায়ী করেছেন সুলাইমান।

কাজাখস্তানের স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট তোকায়েভ ও দেশটির জনগণকে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের শুভেচ্ছা
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার (২৫ অক্টোবর) পাঠানো এক শুভেচ্ছাবার্তায় তিনি ইরান ও কাজাখস্তানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

উসকানিমূলক কর্মকাণ্ড মোকাবিলায় এবার সীমান্তজুড়ে দক্ষিণ কোরিয়ার বিরোধী প্রচারণার জন্য উচ্চ আওয়াজের মাইক লাগানোর ঘোষণা দিলেন উত্তর কোরিয় নেতা কিম জং এর বোন
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পাল্টা প্রচারণা জোরদার করতে দুই দেশের সীমান্তজুড়ে উচ্চক্ষমতাসম্পন্ন লাউডস্পিকার স্থাপনের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন ও দেশটির প্রভাবশালী কর্মকর্তা কিম ইয়ো জং। চলতি অক্টোবরের শেষ নাগাদ এসব লাউডস্পিকার স্থাপনের কাজ শেষ করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ডের জবাবে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

এবার পাকিস্তান, তুরস্ক, কাতার ও ইন্দোনেশিয়ার নতুন প্রতিরক্ষা চুক্তি ‘বদর’ স্বাক্ষর—ভারতের জন্য কতটা উদ্বেগের?
দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মাত্রা যোগ করার লক্ষ্যে সামরিক সক্ষমতা বৃদ্ধি, যৌথ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং প্রযুক্তিগত গবেষণায় সহযোগিতা সম্প্রসারণের জন্য সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে পাকিস্তান, তুরস্ক, কাতার ও ইন্দোনেশিয়া। ‘বদর সমঝোতা স্মারক’ নামে পরিচিত এই উদ্যোগ পাকিস্তানের প্রতিরক্ষা অংশীদারত্বের পরিধি বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার সমীকরণেও প্রভাব ফেলতে পারে।

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান বহুমুখী উত্তেজনার মধ্যে ইরানের রাজধানী তেহরান সফরে গেছেন পাকিস্তানের -সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান বহুমুখী উত্তেজনার মধ্যে ইরানের রাজধানী তেহরান সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি তেহরানে পৌঁছেছেন বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ।

‘সকালে উঠেই আমি নাশতাও তৈরি করি থালাবাসনও ধুই’ -জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, সকালে গোসল করা, নাশতা তৈরি, থালাবাসন পরিষ্কার ও মেকআপ করার মতো দৈনন্দিন কাজের কারণে পুরুষ পূর্বসূরিদের তুলনায় তাঁর অতিরিক্ত তিন থেকে চার ঘণ্টা সময় ব্যয় হয়। তাঁর এই মন্তব্য জাপানে লিঙ্গভিত্তিক সামাজিক ভূমিকা, দীর্ঘ কর্মঘণ্টা এবং কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।

পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশে স্কুলে ছাদ ধসে অন্তত ৩৪ শিক্ষার্থী ও একজন শিক্ষক নিহত -প্রদেশজুড়ে শোকের মাতন
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি স্কুলের শ্রেণিকক্ষের ছাদ ধসে অন্তত ৩৪ শিক্ষার্থী ও একজন শিক্ষক নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের অধিকাংশের বয়স ছিল ১৩ বছর বা তার কম। দুর্ঘটনার পর প্রদেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্কুল ভবন পরিদর্শনের নির্দেশ দিয়েছে প্রাদেশিক কর্তৃপক্ষ।

পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থীসহ অন্তত ২৮ জন নিহত, অধিকাংশ শিশুর বয়স ১৩ বছরের কম
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক রয়েছেন। নিহত শিক্ষার্থীদের অধিকাংশের বয়স ১৩ বছরের কম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক ভারতের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ? অনুমোদন নিয়ে বিতর্কে সার্বভৌমত্ব ও নিয়ন্ত্রক নজরদারির প্রশ্ন
বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংককে ঘিরে ভারতে জাতীয় নিরাপত্তা, তথ্যের সুরক্ষা এবং সরকারি নিয়ন্ত্রক কর্তৃত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভারতের বাজারে সেবা চালুর অনুমোদন ও নিরাপত্তা যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে মাস্কের অভিযোগের বিপরীতে দেশটির সরকারের অবস্থান হলো—স্যাটেলাইট যোগাযোগসেবার ক্ষেত্রে সব লাইসেন্সধারী প্রতিষ্ঠানকেই নির্ধারিত নিরাপত্তা শর্ত পূরণ করতে হবে।

এবার ভারতের নয়দিল্লিতে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ অক্টোবর দিল্লি পুলিশের এই পদক্ষেপের কথা একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

ভারতের ক্রমবর্ধমান অর্থনীতি ও কৌশলগত গুরুত্বের সঙ্গে দেশটির স্বাধীন পররাষ্ট্রনীতির অবস্থান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে
ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব এবং স্বাধীন পররাষ্ট্রনীতির অবস্থান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন সমীকরণ তৈরি করছে। ওয়াশিংটন ভারতের সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করতে চাইলেও রাশিয়ার সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠতা, রুশ তেল আমদানি এবং দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির শর্ত নিয়ে মতপার্থক্য দুই দেশের সম্পর্ককে জটিল করে তুলছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পরবর্তী শুনানিতে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে -ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত
ইসলামাবাদের ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্স হামলা মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পরবর্তী শুনানিতে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)। আদালত জানিয়েছে, তাকে সশরীরে অথবা ভিডিও লিংকের মাধ্যমে হাজির করা যেতে পারে।

সৌদি আরবের ওপর হুতিদের ধারাবাহিক হামলায় চ্যালেঞ্জের মুখে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি, কঠিন পরীক্ষার মুখোমুখি পাকিস্তান
সৌদি আরবের ওপর সাম্প্রতিক ধারাবাহিক হামলা পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির বাস্তব কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। একই সঙ্গে পশ্চিম এশিয়ায় বৃহত্তর ভূমিকা নেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের সামনে কৌশলগত ও নিরাপত্তাগত জটিলতাও স্পষ্ট হয়ে উঠছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী লংমার্চ কে প্রতিহত করতে রাজধানীর প্রাবেশধার জুড়ে প্রশাসনের কনটেইনারের ব্যারিকেড
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পরিকল্পিত ইসলামাবাদমুখী লংমার্চকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে বিপুলসংখ্যক কনটেইনার দিয়ে ব্যারিকেড তৈরি করেছে কর্তৃপক্ষ। এর ফলে ইসলামাবাদের স্বাভাবিক যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি দেশটির পণ্য পরিবহন ও সরবরাহ খাতেও চাপ তৈরি হয়েছে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে পাঞ্জাব প্রদেশের সীমান্ত এলাকায় দুই পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন।
ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহত এবং আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি দুই দেশের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে -পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাক্ষাৎ
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (PID) প্রকাশিত তথ্য অনুযায়ী, ট্রাম্প আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে দুই নেতার সাক্ষাৎ হয়।