Breaking

মধ্যপ্রাচ্য

বোমা কিংবা পারমাণবিক ক্ষেপণাস্ত্র কোন কিছুর ভয়ই ইরানি জাতিকে মনোবল এবং শক্তিকে দূর্বল করতে পারবে না -প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান

বোমা কিংবা পারমাণবিক ক্ষেপণাস্ত্র কোন কিছুর ভয়ই ইরানি জাতিকে মনোবল এবং শক্তিকে দূর্বল করতে পারবে না -প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, বোমা ও ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়ে ইরানি জাতিকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়। তাঁর মতে, সামরিক চাপের মুখেও দেশের জনগণের মনোবল ও জাতীয় সংহতি বজায় রাখা জরুরি। তবে অভ্যন্তরীণ বিভক্তি তৈরি হলে প্রতিপক্ষ তাদের লক্ষ্য অর্জনের সুযোগ পেতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

রাজনীতি10/15/2026
ইরান যুদ্ধের প্রভাবে ছয় মাসে উপসাগরীয় দেশ কাতারের রাজস্ব কমেছে ৪২ শতাংশ, জিডিপি সংকোচনের পূর্বাভাস আইএমএফের

ইরান যুদ্ধের প্রভাবে ছয় মাসে উপসাগরীয় দেশ কাতারের রাজস্ব কমেছে ৪২ শতাংশ, জিডিপি সংকোচনের পূর্বাভাস আইএমএফের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বড় ধরনের অর্থনৈতিক চাপের মুখে পড়েছে উপসাগরীয় দেশ কাতার। দেশটির গ্যাস অবকাঠামোর ক্ষয়ক্ষতি, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি ব্যাহত হওয়া এবং হরমুজ প্রণালিতে নৌচলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে চলতি বছরের প্রথম ছয় মাসে কাতারের মোট রাজস্ব ৪২ শতাংশ কমেছে। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এ তথ্য জানিয়েছেন।

মধ্যপ্রাচ্য10/14/2026
'যুদ্ধকালীল সময়ে ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করে আমরা মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলছি' -মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

'যুদ্ধকালীল সময়ে ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করে আমরা মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলছি' -মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র হয়তো অতিরিক্ত পদক্ষেপ নিয়েছে—এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানে পৌঁছানোর ক্ষেত্রে নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের কাঠামো নিয়ে অনিশ্চয়তার কথাও তুলে ধরেছেন তিনি।

মধ্যপ্রাচ্য10/13/2026
ইয়েমেনের হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে বাঙ্কার-সুবিধাযুক্ত বিভিন্ন প্রাসাদে থাকছেন সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান

ইয়েমেনের হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে বাঙ্কার-সুবিধাযুক্ত বিভিন্ন প্রাসাদে থাকছেন সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান

ইয়েমেনের হুথি গোষ্ঠীর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে সৌদি যুবরাজ ও দেশটির কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান কঠোর নিরাপত্তাবেষ্টিত এবং বাঙ্কার-সুবিধাযুক্ত বিভিন্ন প্রাসাদের মধ্যে অবস্থান পরিবর্তন করছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। সংবাদমাধ্যমটির প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম ওয়াইনেট।

বিশ্ব সংবাদ10/13/2026
মার্কিন যুক্তরাষ্ট্র'কে বিধস্ত করার লক্ষ্যে নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে তেহরান -ইরানের নৌবাহিনীর উপপ্রধান অ্যাডমিরাল বামানি

মার্কিন যুক্তরাষ্ট্র'কে বিধস্ত করার লক্ষ্যে নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে তেহরান -ইরানের নৌবাহিনীর উপপ্রধান অ্যাডমিরাল বামানি

যুক্তরাষ্ট্রের সামরিক দুর্বলতাগুলোকে লক্ষ্য করে নতুন অস্ত্র তৈরি করেছে ইরান। শত্রুপক্ষের সামরিক কৌশল মোকাবিলায় নিজস্ব নতুন পদ্ধতিও গ্রহণ করছে তেহরান। ইরানের সেনাবাহিনীর নৌবাহিনীর উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল বামানি এ দাবি করেছেন বলে জানিয়েছে দেশটির মেহের নিউজ এজেন্সি।

মধ্যপ্রাচ্য10/13/2026
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলাকে কেন্দ্র করে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক বিঘ্নের খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে হুতিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান।

মধ্যপ্রাচ্য10/12/2026
 ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় সংসদ নির্বাচন।জনমত জরিপে আস্থাহীনতায় অস্বাভাবিক ভাবে পিছিয়ে কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় সংসদ নির্বাচন।জনমত জরিপে আস্থাহীনতায় অস্বাভাবিক ভাবে পিছিয়ে কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট

ইসরায়েলে আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আগে প্রকাশিত জনমত জরিপগুলোতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী জোটের সরকার গঠনের সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা দেখা যাচ্ছে। একই সঙ্গে বিরোধী জোটও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় নির্বাচনের পর সরকার গঠনে আরব রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাজনীতি10/12/2026
ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ চলতে থাকলে সৌদি আরব একসময় ‘সবকিছু হারাতে পারে’—সতর্ক করলেন ইরানি বিশ্লেষক অধ্যাপক সাইয়্যেদ মোহাম্মদ আলী মারান্দি

ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ চলতে থাকলে সৌদি আরব একসময় ‘সবকিছু হারাতে পারে’—সতর্ক করলেন ইরানি বিশ্লেষক অধ্যাপক সাইয়্যেদ মোহাম্মদ আলী মারান্দি

ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে সংঘাত অব্যাহত থাকলে সৌদি আরব গুরুতর অর্থনৈতিক ও অভ্যন্তরীণ সংকটের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন ইরানি বিশ্লেষক ও তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইয়্যেদ মোহাম্মদ আলী মারান্দি। তাঁর আশঙ্কা, সংঘাত আরও তীব্র হলে সৌদি আরবের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে, যা দেশটির অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে।

যুদ্ধ10/11/2026
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। হামলায় বিমানবন্দরের স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে এবং নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

মধ্যপ্রাচ্য10/11/2026
যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় দীর্ঘ ১৫ বছর পর ফিলিস্তিনে জাতীয় সংসদ এবং প্রেসিডেন্ট নির্বাচন আগামী ২০২৭সালের ১১সেপ্টেম্বর নির্ধারণ করেন -প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় দীর্ঘ ১৫ বছর পর ফিলিস্তিনে জাতীয় সংসদ এবং প্রেসিডেন্ট নির্বাচন আগামী ২০২৭সালের ১১সেপ্টেম্বর নির্ধারণ করেন -প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

যুদ্ধ ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ফিলিস্তিনে জাতীয় সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচন পিছিয়ে আগামী ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর একই দিনে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। প্রায় দুই দশক পর সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা থাকলেও নতুন সিদ্ধান্তের ফলে ভোটের জন্য ফিলিস্তিনিদের আরও অপেক্ষা করতে হবে।

মধ্যপ্রাচ্য10/10/2026
‘তোমাদের হাঁটু গেড়ে বসতে হবে’ ইরানি সভ্যতাকে ধ্বংস করতে এসে লজ্জা নিয়ে ফিরে গেছ’ —মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কড়া বার্তায় ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফ

‘তোমাদের হাঁটু গেড়ে বসতে হবে’ ইরানি সভ্যতাকে ধ্বংস করতে এসে লজ্জা নিয়ে ফিরে গেছ’ —মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কড়া বার্তায় ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফ

ইরানের প্রাচীন সভ্যতাকে ধ্বংস করার চেষ্টা করা বিদেশি শক্তিগুলো শেষ পর্যন্ত পরাজয় ও অপমানের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পশ্চিমা সভ্যতা ও আধিপত্য নিয়ে দেওয়া বক্তব্যের জবাবে ওয়াশিংটনকে কঠোর ভাষায় সতর্ক করেছেন তিনি। গালিবাফের বক্তব্যে ঐতিহাসিক উদাহরণ টেনে যুক্তরাষ্ট্রের প্রতি স্পষ্ট রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে।

রাজনীতি10/10/2026
সিআইএস সম্মেলন এবং কাস্পিয়ান সাগরবিষয়ক ফোরামে অংশগ্রহণ ও বক্তব্য প্রদান শেষে তেহরানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

সিআইএস সম্মেলন এবং কাস্পিয়ান সাগরবিষয়ক ফোরামে অংশগ্রহণ ও বক্তব্য প্রদান শেষে তেহরানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

আঞ্চলিক সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা এবং বহুপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করে দুটি গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশগ্রহণ শেষে ইরানের রাজধানী তেহরানে ফিরেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তুর্কমেনিস্তানে দুই দিনের সফর শেষে শুক্রবার সন্ধ্যায় তিনি তুর্কমেনবাশি শহর থেকে তেহরানের উদ্দেশে রওনা হন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

মধ্যপ্রাচ্য10/9/2026
সৌদি আরবের ওপর হুতিদের ধারাবাহিক হামলায় চ্যালেঞ্জের মুখে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি, কঠিন পরীক্ষার মুখোমুখি পাকিস্তান

সৌদি আরবের ওপর হুতিদের ধারাবাহিক হামলায় চ্যালেঞ্জের মুখে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি, কঠিন পরীক্ষার মুখোমুখি পাকিস্তান

সৌদি আরবের ওপর সাম্প্রতিক ধারাবাহিক হামলা পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির বাস্তব কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। একই সঙ্গে পশ্চিম এশিয়ায় বৃহত্তর ভূমিকা নেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের সামনে কৌশলগত ও নিরাপত্তাগত জটিলতাও স্পষ্ট হয়ে উঠছে।

মধ্যপ্রাচ্য10/4/2026
দুবাই থেকে ইসরায়েল গামী ফ্লাইটে হা’মলায় ইরানের সম্পৃক্ততার বিষয়ে যে মন্তব্য করল - প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

দুবাই থেকে ইসরায়েল গামী ফ্লাইটে হা’মলায় ইরানের সম্পৃক্ততার বিষয়ে যে মন্তব্য করল - প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে পাইলটকে ছুরিকাঘাত এবং বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার ঘটনায় ইরানের কোনো সম্পৃক্ততা ছিল কি না, তা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

মধ্যপ্রাচ্য10/1/2026
“ইরানের ওপর আসন্ন কোনো হুমকি দেখা দিলে আগাম সামরিক অভিযান চালানোর জন্য প্রস্তুত তেহরানের সশস্ত্র বাহিনী”— সেনাবাহিনীর মুখপাত্র

“ইরানের ওপর আসন্ন কোনো হুমকি দেখা দিলে আগাম সামরিক অভিযান চালানোর জন্য প্রস্তুত তেহরানের সশস্ত্র বাহিনী”— সেনাবাহিনীর মুখপাত্র

ইরানের ওপর কোনো আসন্ন হুমকি দেখা দিলে আগাম সামরিক অভিযান পরিচালনার জন্য দেশটির সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া। একই সঙ্গে তিনি জানান, সাম্প্রতিক যুদ্ধের পর ইরান তার সামরিক মতবাদকে ঐতিহ্যগত প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আরও আক্রমণাত্মক কৌশলের দিকে এগিয়ে নিয়েছে।

যুদ্ধ9/29/2026
ইরানের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত না হলে কারোরই অবকাঠামো নিরাপদ থাকবে না।যুক্তরাষ্ট্র কে সতর্ক বার্তায় -ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফ

ইরানের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত না হলে কারোরই অবকাঠামো নিরাপদ থাকবে না।যুক্তরাষ্ট্র কে সতর্ক বার্তায় -ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফ

ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে সংশ্লিষ্ট অঞ্চলে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে তিনি বলেছেন, যে অঞ্চলে ইরানকে তেল বিক্রি করতে বাধা দেওয়া হবে, সেখানে অন্য কোনো দেশও তেল বিক্রি করতে পারবে না।

যুদ্ধ9/29/2026
এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু'কে ইঙ্গিত করে কাপুরুষ বললেন আইসলেন্ড পররাষ্ট্রমন্ত্রী থরগেরদুর ক্যাটরিন

এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু'কে ইঙ্গিত করে কাপুরুষ বললেন আইসলেন্ড পররাষ্ট্রমন্ত্রী থরগেরদুর ক্যাটরিন

জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের সমালোচকদের ‘নৈতিকভাবে কাপুরুষ’ বলে আখ্যা দেওয়ার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্যের জবাব দিয়েছেন আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী থরগেরদুর ক্যাটরিন গুনারসদোত্তির। তিনি বলেন, ন্যায়সংগত ও স্থায়ী শান্তির জন্য আলোচনায় বসতে অস্বীকৃতি জানানো, মানবিক সহায়তা আটকে দেওয়া এবং আন্তর্জাতিক আইনকে বারবার অসম্মান করাই নৈতিক কাপুরুষতার পরিচয়।

রাজনীতি9/27/2026
আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কোন চাপ সহ্য করবো না,সন্মানের উপর ভিত্তি করেই প্রস্তাব গ্রহনযোগ্য হলে আলোচনায় বসার বিষয়টি বিবেচনা করা হবে -ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কোন চাপ সহ্য করবো না,সন্মানের উপর ভিত্তি করেই প্রস্তাব গ্রহনযোগ্য হলে আলোচনায় বসার বিষয়টি বিবেচনা করা হবে -ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তেহরান প্রস্তুত। তবে কোনো ধরনের চাপ, হুমকি কিংবা জবরদস্তির মুখে নতি স্বীকার করবে না ইরান। তাঁর মতে, পারস্পরিক সম্মান ও বিদ্যমান সমঝোতার ভিত্তিতে গ্রহণযোগ্য প্রস্তাব এলে কূটনৈতিক আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব।

মধ্যপ্রাচ্য9/26/2026
মহান আল্লাহ পাক ইরানকে বিজয় দান করবেন, হাতে লেখা চিঠিতে আইআরজিসি'র উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বার্তা

মহান আল্লাহ পাক ইরানকে বিজয় দান করবেন, হাতে লেখা চিঠিতে আইআরজিসি'র উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বার্তা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের প্রচেষ্টার প্রশংসা করে একটি হাতে লেখা চিঠি পাঠিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA ২২ সেপ্টেম্বর এ তথ্য প্রকাশ করে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইও চিঠিটির বক্তব্য প্রকাশ করেছে।

যুদ্ধ9/23/2026
বিভিন্ন দেশের প্রতিনিধি দলের ওয়াকআউট, উত্তপ্ত বক্তব্য থেকে গাজা-ইরান-কিউবা ও আন্তর্জাতিক ব্যবস্থা নিয়ে—জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের প্রথম দিনে যা ঘটল

বিভিন্ন দেশের প্রতিনিধি দলের ওয়াকআউট, উত্তপ্ত বক্তব্য থেকে গাজা-ইরান-কিউবা ও আন্তর্জাতিক ব্যবস্থা নিয়ে—জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের প্রথম দিনে যা ঘটল

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কের প্রথম দিন ২২ সেপ্টেম্বর কূটনৈতিক উত্তেজনা, প্রতিনিধি দলের ওয়াকআউট এবং গাজা, ইরান, কিউবা ও আন্তর্জাতিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে ভিন্নমতপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এবারের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অধিবেশনের এবারের মূল প্রতিপাদ্য—“Restoring trust, managing transformation: a United Nations that delivers for all”।

রাজনীতি9/23/2026