Breaking

ইউরোপ

শান্তি প্রতিষ্ঠায় আলোচনার উদ্দেশ্যে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি যদি কল দেয় তার সঙ্গে কথা বলবে -প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

শান্তি প্রতিষ্ঠায় আলোচনার উদ্দেশ্যে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি যদি কল দেয় তার সঙ্গে কথা বলবে -প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ফোন করলে তাঁর সঙ্গে কথা বলতে প্রস্তুত রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরুর প্রস্তুতির মধ্যেই মস্কোর পক্ষ থেকে এমন বার্তা এসেছে।

কূটনীতি11/2/2026
স্পেনের মাদ্রিদে ভয়াবহ ট্রেন দূর্ঘটনায় ব্যাপক প্রাণহানি। চরম সংকটে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ—আসন্ন নির্বাচন ঘিরে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ

স্পেনের মাদ্রিদে ভয়াবহ ট্রেন দূর্ঘটনায় ব্যাপক প্রাণহানি। চরম সংকটে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ—আসন্ন নির্বাচন ঘিরে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬৯ জনের প্রাণহানির পর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সরকার বড় ধরনের রাজনৈতিক চাপের মুখে পড়েছে। মাত্র নয় মাস আগে আরেকটি ট্রেন দুর্ঘটনায় ৪৬ জন নিহত হওয়ার পর নতুন এই বিপর্যয় দেশটির রেলব্যবস্থার নিরাপত্তা ও সরকারের তদারকি নিয়ে জনমনে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। আসন্ন আগাম নির্বাচনের আগে এমন ঘটনা সানচেজ সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

ইউরোপ10/31/2026
ফিলিস্তিনিদের ওপর সহিংসতা ও ভূমি দখলের ঘটনায় ইসরায়েলের পুরো রাষ্ট্রীয় কাঠামোর ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সংসদ ক্লাইভ লুইস

ফিলিস্তিনিদের ওপর সহিংসতা ও ভূমি দখলের ঘটনায় ইসরায়েলের পুরো রাষ্ট্রীয় কাঠামোর ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সংসদ ক্লাইভ লুইস

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা, ভূমি দখল ও উচ্ছেদের ঘটনায় শুধু অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নয়, দেশটির সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য ক্লাইভ লুইস। তাঁর মতে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর চলমান নিপীড়ন বিচ্ছিন্ন কিছু বসতি স্থাপনকারীর কর্মকাণ্ড নয়; এর পেছনে ইসরায়েল সরকারের নীতি ও রাষ্ট্রীয় কাঠামোর ভূমিকা রয়েছে।

রাজনীতি10/31/2026
পোল্যান্ডে তীব্র রাজনৈতিক সংকট: সাংবিধানিক আদালত নিয়ে টাস্ক সরকারের সঙ্গে বিরোধ, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ

পোল্যান্ডে তীব্র রাজনৈতিক সংকট: সাংবিধানিক আদালত নিয়ে টাস্ক সরকারের সঙ্গে বিরোধ, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ

পোল্যান্ডের সাংবিধানিক আদালতকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে বিরোধী রাজনৈতিক শক্তির সংঘাত তীব্র আকার ধারণ করেছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানী ওয়ারশে সাংবিধানিক আদালতের বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আদালতের নিরাপত্তাবেষ্টনী ভাঙার চেষ্টা এবং পুলিশকে লক্ষ্য করে বস্তু নিক্ষেপের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

ইউরোপ10/31/2026
“এ যেন প্রেসিডেন্ট পুতিনের একক সাম্রাজ্য”—রাশিয়া-আফ্রিকা সম্পর্ক জোরদারে মস্কোতে শীর্ষ সম্মেলন, অংশ নিল ৫৪ দেশের মধ্যে প্রায় ৫০টি দেশ

“এ যেন প্রেসিডেন্ট পুতিনের একক সাম্রাজ্য”—রাশিয়া-আফ্রিকা সম্পর্ক জোরদারে মস্কোতে শীর্ষ সম্মেলন, অংশ নিল ৫৪ দেশের মধ্যে প্রায় ৫০টি দেশ

আফ্রিকা মহাদেশে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বাড়ানোর লক্ষ্যে মস্কোতে অনুষ্ঠিত রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছে মহাদেশটির ৫৪টি দেশের মধ্যে প্রায় ৫০টি। এসব দেশের মধ্যে প্রায় ২০টির রাষ্ট্র বা সরকারপ্রধান সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনের মাধ্যমে আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, খাদ্যনিরাপত্তা, শিক্ষা এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে রাশিয়া।

কূটনীতি10/30/2026
৩৭ বছর বয়সে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়া জেসিন্ডা আর্ডার্ন এবার যোগ দিলেন মেন্টরিং ও শিক্ষকতা পেশায়

৩৭ বছর বয়সে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়া জেসিন্ডা আর্ডার্ন এবার যোগ দিলেন মেন্টরিং ও শিক্ষকতা পেশায়

নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন এবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ও তরুণদের নেতৃত্ব বিকাশে মেন্টরিংয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর ২৭ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত সিডনি বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক ও পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন তিনি। সেখানে নেতৃত্ব, সামাজিক সম্প্রীতি ও জনস্বাস্থ্য বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কাজ করবেন আর্ডার্ন।

বিশ্ব সংবাদ10/27/2026
নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়েকে ‘জঘন্য ও অকার্যকর দেশ’ বলে কটূক্তি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়েকে ‘জঘন্য ও অকার্যকর দেশ’ বলে কটূক্তি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কার না পাওয়াকে কেন্দ্র করে নরওয়ের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিকে ‘জঘন্য ও অকার্যকর’ বলে আখ্যা দেওয়ার পাশাপাশি নরওয়ের নাগরিকদের যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ দেওয়ার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেছেন তিনি। তবে তাঁর এই বক্তব্যের পর নরওয়ের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বা অভিবাসননীতিতে আনুষ্ঠানিক কোনো পরিবর্তনের তথ্য পাওয়া যায়নি।

কূটনীতি10/26/2026
চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ইরান ও রাশিয়ার গ্যাস বিনিময় চুক্তি—জানালেন তেহরানের ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হামিদ বভার্দ

চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ইরান ও রাশিয়ার গ্যাস বিনিময় চুক্তি—জানালেন তেহরানের ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হামিদ বভার্দ

ইরান ও রাশিয়ার মধ্যে গ্যাস বিনিময়সংক্রান্ত বিস্তৃত চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের তেল মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত প্রধান হামিদ বভার্দ। রোববার (২৫ অক্টোবর) রাশিয়ার রাজধানী মস্কো সফরকালে তিনি এ তথ্য জানান বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি (এমএনএ)।

অর্থনীতি10/25/2026
অতঃপর দীর্ঘ ৪বছরের যুদ্ধের অবসান ঘটাতে নভেম্বরে আবারও আবুধাবিতে শান্তি বৈঠকে বসছেন রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্র

অতঃপর দীর্ঘ ৪বছরের যুদ্ধের অবসান ঘটাতে নভেম্বরে আবারও আবুধাবিতে শান্তি বৈঠকে বসছেন রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্র

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক উদ্যোগ নতুন করে জোরদার হচ্ছে। দীর্ঘ বিরতির পর আগামী নভেম্বরের প্রথমার্ধে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসার পরিকল্পনা করেছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। তবে দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে চূড়ান্ত শান্তিচুক্তিতে পৌঁছানো সম্ভব হবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

রাজনীতি10/23/2026
দুই পা হারিয়ে ধ্বংসস্তূপের নিচে ছোট্ট গর্তে লুকিয়ে ছিলেন আট মাসেরও বেশি সময়—ইউক্রেনীয় সেনাসদস্য কস্তিয়ানতিন ভ্লাসেনকোর বেঁচে ফেরার অবিশ্বাস্য গল্প

দুই পা হারিয়ে ধ্বংসস্তূপের নিচে ছোট্ট গর্তে লুকিয়ে ছিলেন আট মাসেরও বেশি সময়—ইউক্রেনীয় সেনাসদস্য কস্তিয়ানতিন ভ্লাসেনকোর বেঁচে ফেরার অবিশ্বাস্য গল্প

দুই পা হারিয়ে ধ্বংসপ্রাপ্ত একটি স্কুলের বয়লারঘরের নিচে ছোট্ট গর্তে আট মাসেরও বেশি সময় ধরে বেঁচে ছিলেন ইউক্রেনের ৪৯ বছর বয়সী সেনাসদস্য কস্তিয়ানতিন ভ্লাসেনকো। চারদিকে শত্রুপক্ষের ড্রোনের নজরদারি, উদ্ধার অভিযানে প্রাণহানির আশঙ্কা এবং গুরুতর শারীরিক আঘাত—সব মিলিয়ে একসময় বেঁচে থাকার আশাও ছেড়ে দিয়েছিলেন তিনি। অবশেষে গত ৪ অক্টোবর একটি ভারী মালবাহী ড্রোনের সাহায্যে তাঁকে আকাশপথে উদ্ধার করা হয়। প্রায় ৭০ মিটার উচ্চতায় ঝুলিয়ে ড্রোনটি তাঁকে প্রায় ১৫ কিলোমিটার দূরের নিরাপদ স্থানে নিয়ে যায়।

যুদ্ধ10/23/2026
একের পর এক ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার অনিশ্চয়তার মধ্যেও সৌদি সফরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সাদরে আমন্ত্রন জানালেন ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান

একের পর এক ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার অনিশ্চয়তার মধ্যেও সৌদি সফরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সাদরে আমন্ত্রন জানালেন ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ধারাবাহিক হামলার আশঙ্কা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সৌদি আরব সফরে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশের উদ্দেশ্যে তাঁর এই সফরে রাজধানী রিয়াদে তাঁকে স্বাগত জানান দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। দুই নেতার মধ্যে বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহের সুরক্ষা এবং সৌদি আরবের প্রতি ফ্রান্সের সমর্থনের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বলে জানানো হয়েছে।

কূটনীতি10/22/2026
আন্দোলন-সংগ্রাম কিংবা বিক্ষোভের নামে কোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না — ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

আন্দোলন-সংগ্রাম কিংবা বিক্ষোভের নামে কোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না — ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে চলমান বিক্ষোভ ও অসন্তোষের মধ্যে সহিংসতা এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, বিক্ষোভের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

ইউরোপ10/21/2026
রাশিয়ার সঙ্গে  বর্তমানে ইতিহাসের সবচেয়ে ঘনিষ্ঠ ও শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সময় পার করছে ইরান —পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি

রাশিয়ার সঙ্গে বর্তমানে ইতিহাসের সবচেয়ে ঘনিষ্ঠ ও শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সময় পার করছে ইরান —পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি বলেছেন, রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে আরও ঘনিষ্ঠ। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেছেন, অতীতে কখনোই ইরান ও রাশিয়া বর্তমান সময়ের মতো এত ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করেনি।

রাজনীতি10/20/2026
ফ্রান্সজুড়ে চলমান চরম উত্তেজনার মধ্যেই লুটপাট ও সহিংসতাকারীদের কঠোর হাতে দমনের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ম্যাখোঁ বলেন- “কেউই আইনের ঊর্ধ্বে নয়

ফ্রান্সজুড়ে চলমান চরম উত্তেজনার মধ্যেই লুটপাট ও সহিংসতাকারীদের কঠোর হাতে দমনের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ম্যাখোঁ বলেন- “কেউই আইনের ঊর্ধ্বে নয়

ফ্রান্সজুড়ে চলমান উত্তেজনা, সহিংস বিক্ষোভ, দাঙ্গা ও লুটপাটের ঘটনায় তীব্র ক্ষোভ ও লজ্জা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। একই সঙ্গে লুটপাটকারী ও সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, অপরাধীদের তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়।

ইউরোপ10/19/2026
ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর নিন্দা ক্রমেই জোরালো হচ্ছে

ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর নিন্দা ক্রমেই জোরালো হচ্ছে

ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর সমালোচনা ক্রমেই জোরালো হচ্ছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, ফিলিস্তিনিদের মানবিক সংকট, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা ইউরোপের সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের সম্পর্ককে চাপের মুখে ফেলেছে। তবে বিশ্লেষকদের মতে, আগামী ২৭ অক্টোবরের নির্বাচনে সরকার পরিবর্তন হলেও ফিলিস্তিনিদের পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসবে—এমন নিশ্চয়তা নেই।

রাজনীতি10/18/2026
এবার পর্তুগাল জাতীয় ফুটবল দল থেকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নিষিদ্ধ হলেন সুপার স্টার ক্রিশ্চিয়ানো রোনালদো

এবার পর্তুগাল জাতীয় ফুটবল দল থেকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নিষিদ্ধ হলেন সুপার স্টার ক্রিশ্চিয়ানো রোনালদো

পর্তুগালের ফুটবল সুপারস্টার ও জাতীয় দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বিশ্ব সংবাদ10/10/2026
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সবচেয়ে গ্রহণযোগ্য একজন রাজনৈতিক ব্যক্তিত্ব।তাঁর নেতৃত্বের প্রতি সমর্থন জানায় -কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সবচেয়ে গ্রহণযোগ্য একজন রাজনৈতিক ব্যক্তিত্ব।তাঁর নেতৃত্বের প্রতি সমর্থন জানায় -কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একজন দৃঢ় ও অভিজ্ঞ রাজনৈতিক নেতা হিসেবে উল্লেখ করে তাঁর নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ।

কূটনীতি9/30/2026
এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু'কে ইঙ্গিত করে কাপুরুষ বললেন আইসলেন্ড পররাষ্ট্রমন্ত্রী থরগেরদুর ক্যাটরিন

এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু'কে ইঙ্গিত করে কাপুরুষ বললেন আইসলেন্ড পররাষ্ট্রমন্ত্রী থরগেরদুর ক্যাটরিন

জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের সমালোচকদের ‘নৈতিকভাবে কাপুরুষ’ বলে আখ্যা দেওয়ার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্যের জবাব দিয়েছেন আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী থরগেরদুর ক্যাটরিন গুনারসদোত্তির। তিনি বলেন, ন্যায়সংগত ও স্থায়ী শান্তির জন্য আলোচনায় বসতে অস্বীকৃতি জানানো, মানবিক সহায়তা আটকে দেওয়া এবং আন্তর্জাতিক আইনকে বারবার অসম্মান করাই নৈতিক কাপুরুষতার পরিচয়।

রাজনীতি9/27/2026
বিভিন্ন দেশের প্রতিনিধি দলের ওয়াকআউট, উত্তপ্ত বক্তব্য থেকে গাজা-ইরান-কিউবা ও আন্তর্জাতিক ব্যবস্থা নিয়ে—জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের প্রথম দিনে যা ঘটল

বিভিন্ন দেশের প্রতিনিধি দলের ওয়াকআউট, উত্তপ্ত বক্তব্য থেকে গাজা-ইরান-কিউবা ও আন্তর্জাতিক ব্যবস্থা নিয়ে—জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের প্রথম দিনে যা ঘটল

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কের প্রথম দিন ২২ সেপ্টেম্বর কূটনৈতিক উত্তেজনা, প্রতিনিধি দলের ওয়াকআউট এবং গাজা, ইরান, কিউবা ও আন্তর্জাতিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে ভিন্নমতপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এবারের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অধিবেশনের এবারের মূল প্রতিপাদ্য—“Restoring trust, managing transformation: a United Nations that delivers for all”।

রাজনীতি9/23/2026
ইউক্রেনের সঙ্গে পূর্ণ মাত্রর যুদ্ধে মধ্যেও রাশিয়ান সংবাদ নির্বাচনে রেকর্ড সংখ্যক আসনে বিপুলে ব্যবধানে জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল -ইউনাইডেট রাশিয়া

ইউক্রেনের সঙ্গে পূর্ণ মাত্রর যুদ্ধে মধ্যেও রাশিয়ান সংবাদ নির্বাচনে রেকর্ড সংখ্যক আসনে বিপুলে ব্যবধানে জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল -ইউনাইডেট রাশিয়া

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর অনুষ্ঠিত প্রথম পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে ঘনিষ্ঠ ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া বড় ব্যবধানে জয় পেয়েছে।

রাজনীতি9/21/2026