স্বাস্থ্য

যাত্রীদের জীবন বাঁচাতে বীরের মতো নিজের জীবন বিলিয়ে দিলেন সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দর কি ফাহাদ কর্মী -সুলতান আল কাহতানি
সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের সময় অন্যদের জীবন রক্ষায় এগিয়ে গিয়ে প্রাণ হারিয়েছেন বিমানবন্দরের কর্মী সুলতান আল-কাহতানি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আগুন নেভানোর কাজে অংশ নেওয়ার সময় অতিরিক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয় বলে গালফ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুই পা হারিয়ে ধ্বংসস্তূপের নিচে ছোট্ট গর্তে লুকিয়ে ছিলেন আট মাসেরও বেশি সময়—ইউক্রেনীয় সেনাসদস্য কস্তিয়ানতিন ভ্লাসেনকোর বেঁচে ফেরার অবিশ্বাস্য গল্প
দুই পা হারিয়ে ধ্বংসপ্রাপ্ত একটি স্কুলের বয়লারঘরের নিচে ছোট্ট গর্তে আট মাসেরও বেশি সময় ধরে বেঁচে ছিলেন ইউক্রেনের ৪৯ বছর বয়সী সেনাসদস্য কস্তিয়ানতিন ভ্লাসেনকো। চারদিকে শত্রুপক্ষের ড্রোনের নজরদারি, উদ্ধার অভিযানে প্রাণহানির আশঙ্কা এবং গুরুতর শারীরিক আঘাত—সব মিলিয়ে একসময় বেঁচে থাকার আশাও ছেড়ে দিয়েছিলেন তিনি। অবশেষে গত ৪ অক্টোবর একটি ভারী মালবাহী ড্রোনের সাহায্যে তাঁকে আকাশপথে উদ্ধার করা হয়। প্রায় ৭০ মিটার উচ্চতায় ঝুলিয়ে ড্রোনটি তাঁকে প্রায় ১৫ কিলোমিটার দূরের নিরাপদ স্থানে নিয়ে যায়।

‘সকালে উঠেই আমি নাশতাও তৈরি করি থালাবাসনও ধুই’ -জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, সকালে গোসল করা, নাশতা তৈরি, থালাবাসন পরিষ্কার ও মেকআপ করার মতো দৈনন্দিন কাজের কারণে পুরুষ পূর্বসূরিদের তুলনায় তাঁর অতিরিক্ত তিন থেকে চার ঘণ্টা সময় ব্যয় হয়। তাঁর এই মন্তব্য জাপানে লিঙ্গভিত্তিক সামাজিক ভূমিকা, দীর্ঘ কর্মঘণ্টা এবং কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।

৭৪তম জন্মদিন উদযাপন করছেন একটানা ২৬বছর ধরে ক্ষমতায় থাকা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ ৭৪তম জন্মদিন উদযাপন করছেন। ১৯৫২ সালের ৭ অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদে জন্ম নেওয়া পুতিন গত প্রায় ২৬ বছর ধরে রাশিয়ার রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে রয়েছেন। ১৯৯৯ সালের শেষ দিনে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে রাশিয়ার রাজনীতি ও পররাষ্ট্রনীতিতে তিনি অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

বিভিন্ন দেশের প্রতিনিধি দলের ওয়াকআউট, উত্তপ্ত বক্তব্য থেকে গাজা-ইরান-কিউবা ও আন্তর্জাতিক ব্যবস্থা নিয়ে—জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের প্রথম দিনে যা ঘটল
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কের প্রথম দিন ২২ সেপ্টেম্বর কূটনৈতিক উত্তেজনা, প্রতিনিধি দলের ওয়াকআউট এবং গাজা, ইরান, কিউবা ও আন্তর্জাতিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে ভিন্নমতপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এবারের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অধিবেশনের এবারের মূল প্রতিপাদ্য—“Restoring trust, managing transformation: a United Nations that delivers for all”।

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে প্রিয়জনকে নিয়ে রেস্তোরাঁয় ডিনার,রিজার্ভেশন না পেলেও হতাশার কিছু নেই, ঘরোয়া আয়োজনেই জমতে পারে ভ্যালেন্টাইনস ডে
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে প্রিয়জনকে নিয়ে রেস্তোরাঁয় ডিনার—অনেক দম্পতির কাছেই এটি এক জনপ্রিয় রীতি। তবে সময়মতো রিজার্ভেশন না পাওয়ায় অনেকেই পড়েছেন বিপাকে। বিশেষজ্ঞরা বলছেন, রেস্তোরাঁয় টেবিল না মিললেও শেষ মুহূর্তের বিকল্প আয়োজনেই দিনটি হতে পারে আরও অর্থবহ ও আন্তরিক।