মতামত

ফিলিস্তিনিদের ওপর সহিংসতা ও ভূমি দখলের ঘটনায় ইসরায়েলের পুরো রাষ্ট্রীয় কাঠামোর ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সংসদ ক্লাইভ লুইস
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা, ভূমি দখল ও উচ্ছেদের ঘটনায় শুধু অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নয়, দেশটির সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য ক্লাইভ লুইস। তাঁর মতে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর চলমান নিপীড়ন বিচ্ছিন্ন কিছু বসতি স্থাপনকারীর কর্মকাণ্ড নয়; এর পেছনে ইসরায়েল সরকারের নীতি ও রাষ্ট্রীয় কাঠামোর ভূমিকা রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিলেই ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে বড় ধরনের হামলায় প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী—সিএনএন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সামরিক কর্মকর্তাদের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য অভিযানের জন্য প্রয়োজনীয় সামরিক সক্ষমতার বড় অংশ ইতোমধ্যেই অঞ্চলে অবস্থান করছে। তবে ট্রাম্প এখনো কোনো চূড়ান্ত হামলার নির্দেশ দেননি।

ইরানের সঙ্গে নিজেদের বীরত্ব দেখাতে এখন সম্পূর্ণ খাদের কিনারায় তথাকথিত পরাশক্তি আমেরিকা -তেহরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ
ইরানের ওপর গণমাধ্যমের চাপ সৃষ্টি কিংবা সামরিক শক্তির ভয় দেখিয়ে দেশটিকে নতজানু করা যাবে না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর দাবি, ইরানকে চাপের মুখে নতি স্বীকার করাতে যুক্তরাষ্ট্র যে কৌশল অবলম্বন করছে, তা ভুল হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে তৈরি। এর ফলে ওয়াশিংটন নিজেই গভীর অনিশ্চয়তা ও জটিলতার মুখে পড়েছে।

রাশিয়ার জ্বালানি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্লজ্জ দ্বিচারিতা দেখিয়ে দিচ্ছে,যুক্তরাষ্ট্রের সদিচ্ছার ওপর ভারতের জ্বালানি নিরাপত্তা নির্ভর করতে পারে না —মতামত
রাশিয়ার জ্বালানি কেনার কারণে ভারতকে শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হলেও যুক্তরাষ্ট্রের নিজস্ব জ্বালানি চাহিদা পূরণে রুশ ডিজেল ব্যবহারের উদ্যোগ ওয়াশিংটনের নীতির ধারাবাহিকতা নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। সমালোচকদের মতে, রাশিয়ার জ্বালানি বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান অনেকটাই নির্ভর করছে নিজস্ব অর্থনৈতিক প্রয়োজন ও অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির ওপর। এ পরিস্থিতি ভারতের জন্য নিজস্ব জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরছে।

ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ চলতে থাকলে সৌদি আরব একসময় ‘সবকিছু হারাতে পারে’—সতর্ক করলেন ইরানি বিশ্লেষক অধ্যাপক সাইয়্যেদ মোহাম্মদ আলী মারান্দি
ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে সংঘাত অব্যাহত থাকলে সৌদি আরব গুরুতর অর্থনৈতিক ও অভ্যন্তরীণ সংকটের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন ইরানি বিশ্লেষক ও তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইয়্যেদ মোহাম্মদ আলী মারান্দি। তাঁর আশঙ্কা, সংঘাত আরও তীব্র হলে সৌদি আরবের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে, যা দেশটির অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে।

ভারতের ক্রমবর্ধমান অর্থনীতি ও কৌশলগত গুরুত্বের সঙ্গে দেশটির স্বাধীন পররাষ্ট্রনীতির অবস্থান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে
ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব এবং স্বাধীন পররাষ্ট্রনীতির অবস্থান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন সমীকরণ তৈরি করছে। ওয়াশিংটন ভারতের সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করতে চাইলেও রাশিয়ার সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠতা, রুশ তেল আমদানি এবং দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির শর্ত নিয়ে মতপার্থক্য দুই দেশের সম্পর্ককে জটিল করে তুলছে।

অত্যন্ত অশান্ত সময়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসঙ্গে থাকতে হবে - রাশিয়ান হাউসের পরিচালক ড. এলেনা
আগামী বছর ভারত ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৮০ বছর পূর্তি হতে যাচ্ছে। দীর্ঘদিনের এই দ্বিপাক্ষিক সম্পর্ককে গুরুত্ব দিয়ে রাশিয়ান হাউসের পরিচালক ড. এলেনা রেমিজোভা বলেছেন, বর্তমান অশান্ত আন্তর্জাতিক পরিস্থিতিতে ব্রিকস সদস্যদের পাশাপাশি ভারত ও রাশিয়ার জনগণের মধ্যকার যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা ও ব্যবসায়িক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

জাতিসংঘের বিপুল সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো হয়নি, দ্বৈতনীতি ও আধিপত্যবাদ প্রত্যাখ্যান করে সম্ভাবনা কাজে লাগান -SCO নেতাদের আহ্বান
বিশ্বব্যবস্থায় জাতিসংঘের ভূমিকা আরও কার্যকর ও প্রতিনিধিত্বশীল করার আহ্বান জানিয়েছেন শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর নেতারা। বিশকেকে অনুষ্ঠিত SCO Plus বৈঠকে রাশিয়া, চীন, বেলারুশ, তাজিকিস্তান, কিরগিজস্তান ও কাজাখস্তানের নেতারা জাতিসংঘের সংস্কার, বহুমেরু বিশ্বব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সমতা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন।

এবারের কিরগিজস্তান SCO সম্মেলন কেন ভারতীয় কূটনীতি ও BRICS জোটের জন্য আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ?
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শুরু হয়েছে ২৫তম শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন।

বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শক্তিকে ধ্বংসের উদ্দেশ্যে ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড, ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা এবং ২০২৪ সালের ৫ আগস্টের মেটিকুলাস ডিজাইন —সবগুলোই স্বাধীনতা বিরোধী শক্তির পরিকল্পিত দেশ বিরোধী ষড়যন্ত্র
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক অপশক্তির ষড়যন্ত্র কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়,বরং এটি এক ধারাবাহিক ও পরিকল্পিত অপচক্রের অংশ। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের নির্মম গণহত্যা, ২০০৪ সালের ২১শে আগস্টের গ্রেনেড হামলা এবং ২০২৪ সালের ৫ই আগস্টে মেটিকুলাস ডিজাইনের ঘটনাপ্রবাহ একই সূত্রে গ্রথিত স্বাধীনতা বিরোধী শক্তির পরিকল্পিত দেশ বিরোধী ষড়যন্ত্র

প্রেসিডেন্ট ট্রাম্পের ‘রেড লাইন’ বনাম খামেনেয়ির প্রতিরোধ,ইরান কি ভাঙনের পথে?সংঘাত কি থামবে?
Anadolu Ajansı-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং অভ্যন্তরীণ অস্থিরতার প্রেক্ষাপটে ইসলামি প্রজাতন্ত্র ইরান এক বহুমাত্রিক সংকটের মুখোমুখি। অর্থনৈতিক পতন, পরিবেশগত অবক্ষয়, রাজনৈতিক বৈধতার ক্ষয় এবং সাম্প্রতিক সামরিক চাপ—সব মিলিয়ে তেহরানের কৌশলগত বিকল্প দ্রুত সংকুচিত হচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ ইন্দোনেশিয়া,এটা কৌশল নাকি কূটনৈতিক ঝুঁকি?
ইন্দোনেশিয়া সরকার প্রস্তাবিত বহুজাতিক গাজা স্থিতিশীলতা বাহিনীতে সর্বোচ্চ ৮,০০০ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বলে নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট Prabowo Subianto-এর প্রশাসন জানিয়েছে, এই মোতায়েন পরিকল্পনা Donald Trump-এর উদ্যোগে ঘোষিত তথাকথিত বোর্ড অব পিস (BoP) কাঠামোর আওতায় বিবেচনাধীন।
ব্রেকিং নিউজ: মতামত সংবাদ #8
মতামত সম্পর্কে সর্বশেষ আপডেট। এটি নিবন্ধ নম্বর 8 এর সারসংক্ষেপ।
ব্রেকিং নিউজ: মতামত সংবাদ #4
মতামত সম্পর্কে সর্বশেষ আপডেট। এটি নিবন্ধ নম্বর 4 এর সারসংক্ষেপ।
ব্রেকিং নিউজ: মতামত সংবাদ #9
মতামত সম্পর্কে সর্বশেষ আপডেট। এটি নিবন্ধ নম্বর 9 এর সারসংক্ষেপ।
ব্রেকিং নিউজ: মতামত সংবাদ #11
মতামত সম্পর্কে সর্বশেষ আপডেট। এটি নিবন্ধ নম্বর 11 এর সারসংক্ষেপ।
ব্রেকিং নিউজ: মতামত সংবাদ #2
মতামত সম্পর্কে সর্বশেষ আপডেট। এটি নিবন্ধ নম্বর 2 এর সারসংক্ষেপ।
ব্রেকিং নিউজ: মতামত সংবাদ #5
মতামত সম্পর্কে সর্বশেষ আপডেট। এটি নিবন্ধ নম্বর 5 এর সারসংক্ষেপ।
ব্রেকিং নিউজ: মতামত সংবাদ #12
মতামত সম্পর্কে সর্বশেষ আপডেট। এটি নিবন্ধ নম্বর 12 এর সারসংক্ষেপ।
ব্রেকিং নিউজ: মতামত সংবাদ #13
মতামত সম্পর্কে সর্বশেষ আপডেট। এটি নিবন্ধ নম্বর 13 এর সারসংক্ষেপ।