যুক্তরাষ্ট্র

‘ইরানের বিরুদ্ধে আমরা যুদ্ধ শুরু করিনি, ইরানই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে’—অভিশংসনের মুখে সাফাই গাইলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযান পরিচালনায় নিজের ভূমিকা নিয়ে অভিশংসনের (ইমপিচমেন্ট) উদ্যোগের মুখে অবস্থানের পক্ষে সাফাই গেয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেনি; বরং ইরানই ৪৭ বছর আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘাত শুরু করেছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগকে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের মনোবল দুর্বল করার প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন তিনি।

আমি একজন ধার্মিক মানুষ।মৃত্যুর পর আমি স্বর্গেই যাবো।আমি নরকে যেতে চাই না -মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মৃত্যুর পরের জীবন, স্বর্গ-নরক, রাজনৈতিক প্রতিপক্ষকে ক্ষমা করা এবং অজ্ঞাত উড়ন্ত বস্তু (ইউএফও) নিয়ে নিজের ব্যক্তিগত বিশ্বাস ও অভিজ্ঞতার কথা খোলামেলাভাবে তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ সাংবাদিক রস ডাউথ্যাটের নেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব বিষয়ে কথা বলেন তিনি। গত ৮ নভেম্বর সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়।

ইরান যুদ্ধকেই মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির প্রধান কারণ হিসেবে দায়ী করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পেছনে ইরানের সঙ্গে চলমান যুদ্ধকে অন্যতম প্রধান কারণ হিসেবে দায়ী করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর মতে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও তাঁকে সমর্থন করা অনেক ভোটার যুদ্ধের প্রতি ক্ষোভ ও হতাশা থেকে ২০২৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়ে নতুন অধ্যায় যুক্ত করলেন ডেমোক্র্যাট চিকিৎসক ও প্রগতিশীল রাজনীতিক আব্দুল আল-সায়েদ!
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করলেন ডেমোক্র্যাট চিকিৎসক ও প্রগতিশীল রাজনীতিক আব্দুল আল-সায়েদ। মিশিগান অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সকে পরাজিত করে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হওয়ার নজির গড়েছেন তিনি। তাঁর এই জয় ডেমোক্র্যাটদের জন্যও গুরুত্বপূর্ণ, কারণ দলটি ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নির্বাচনে আল-সায়েদের জয় নিশ্চিত করেছে।

এবার কপাল পুড়ছে প্রেসিডেন্ট ট্রাম্পের! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারাল রিপাবলিকান পার্টি, বড় রাজনৈতিক ধাক্কায় হোয়াইট হাউস
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পালাবদল ঘটেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে পরাজিত করে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ডেমোক্রেটিক পার্টি। গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে রিপাবলিকানদের আসন নিজেদের দখলে নেওয়ার মধ্য দিয়ে এই জয় নিশ্চিত করেছে দলটি। অন্যদিকে, নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়েও ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছে।

‘চাইলেই যেকোনো সময় ইরানকে পুরোপুরি অচল করে দিতে পারে যুক্তরাষ্ট্র’—কানসাসে নির্বাচনী সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি
ইরানকে যেকোনো সময় পুরোপুরি অচল করে দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষ্য, ওয়াশিংটন ইতিমধ্যে তেহরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে এবং প্রয়োজন মনে করলে যেকোনো সময় দেশটির কার্যক্রম অচল করে দিতে পারে।

ইরানের ওপর নতুন করে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে—জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ির স্পষ্ট হুঁশিয়ারি
ইরানের ওপর নতুন করে কোনো সামরিক হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের জবাবে নতুন ও আধুনিক অস্ত্র ব্যবহার করে বিধ্বংসী পাল্টা আঘাত হানা হবে।

৩রা নভেম্বর অনুষ্ঠিতব্য মার্কিন মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের আশংকায় প্রেসিডেন্ট ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি, জনসমর্থন নেমে এসেছে ৩৩ শতাংশে
আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি থাকতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর দল রিপাবলিকান পার্টি ক্রমবর্ধমান রাজনৈতিক চাপে রয়েছে। সাম্প্রতিক জনমত জরিপগুলোতে ট্রাম্পের প্রতি জনসমর্থন নিম্ন পর্যায়ে অবস্থান করছে এবং কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখা নিয়ে রিপাবলিকানদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোন প্রয়োজনীয়তা আমরা দেখছি না,বৈঠকের কোন পরিকল্পনাও নেই -ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই এবং বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার প্রয়োজনও দেখছে না তেহরান—এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

হরমুজ প্রণালিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘গুপ্তচর ও বিভ্রান্তিমূলক ড্রোন’ এমকিউএম-১৭০ কবজা করেছে ইরান -দাবি করেছে আইআরজিসির নৌবাহিনী
হরমুজ প্রণালির পশ্চিমাংশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউএম-১৭০ গোয়েন্দা ড্রোনের নিয়ন্ত্রণব্যবস্থা কবজায় নিয়ে সেটিকে অক্ষত অবস্থায় অবতরণ করানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। ইরানি বাহিনীর দাবি, তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট ড্রোনটি শনাক্ত করার পর এর দিকনির্দেশনা ও নিয়ন্ত্রণব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

ইলন মাস্ককে ‘প্রকৃত জিনিয়াস’ বললেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন,বলেন মহাকাশে স্যাটেলাইট ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের অংশীদারদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে ‘প্রকৃত জিনিয়াস’ বলে প্রশংসা করেছেন। একই সঙ্গে স্যাটেলাইট প্রযুক্তি এবং মহাকাশে কক্ষপথ ব্যবস্থাপনা নিয়ে মাস্কসহ যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার কথা জানিয়েছেন তিনি।

‘ইরানের বিরুদ্ধে ‘অপ্রয়োজনীয়’ যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্রকে সামরিক ও জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প’ —সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও জাতীয় নিরাপত্তা আগের চেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর দাবি, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ও সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে, বহু মার্কিন সেনা ও নাগরিক হতাহত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত কমে গেছে। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের প্রভাব বেড়েছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও।

লুলা দা সিলভার কাছে নির্বাচনে পরাজয়ের পরপরই ব্রাজিল ছেড়ে পরিবারসহ যুক্তরাষ্ট্রে ফ্লাভিও বলসোনারো!মিয়ামিতে পৌঁছানোর গোপনীয়তার খবর ঘিরে বাড়ছে ব্যাপক চাঞ্চল্য
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয়ের পর পরিবারসহ যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ব্রাজিলের সিনেটর ও প্রেসিডেন্ট পদপ্রার্থী ফ্লাভিও বলসোনারো। বুধবার (২৮ অক্টোবর) ফ্লোরিডার মিয়ামির ওপা-লক্কা নির্বাহী বিমানবন্দরে তাঁর ব্যক্তিগত বিমান অবতরণ করে বলে জানিয়েছে সিএনএন ব্রাজিল। বিমান থেকে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে নামার দৃশ্যও টেলিভিশনের ভিডিওতে দেখা গেছে। পরে পরিবারের সদস্যদের ছাতা দিয়ে মুখ আড়াল করে বিমানবন্দর ছাড়তে দেখা যায়।

ইরানের বিরুদ্ধে অপ্রয়োজনীয় যুদ্ধে জড়িয়ে বড় ধরনের ভুল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প,কড়া সমালোচনা করলেন —সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধকে ‘অপ্রয়োজনীয়’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, ট্রাম্প একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন, যার মধ্যে সবচেয়ে বড় ভুল হলো এমন একটি যুদ্ধ শুরু করা, যা কেউ চায়নি।

এবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন সাবেক মিস সুইজারল্যান্ড বিয়াত্রিস কিউল,এপস্টেইন-সংযোগে ডেমোক্র্যাটদের নতুন প্রতিবেদন
সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এর প্রতিবেদন- অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ১৯৯৩ সালে ধর্ষণের অভিযোগ তুলেছেন সাবেক মডেল ও সাবেক মিস সুইজারল্যান্ড বিয়াত্রিস কিউল। তাঁর অভিযোগ, নিউইয়র্কের প্লাজা হোটেলে একটি সুন্দরী প্রতিযোগিতাসংক্রান্ত অনুষ্ঠানের সময় ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছিলেন। জেফরি এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক এবং যৌন নিপীড়নসংক্রান্ত অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যদের প্রকাশিত এক প্রতিবেদনে কিউলের বক্তব্য উঠে এসেছে।

নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়েকে ‘জঘন্য ও অকার্যকর দেশ’ বলে কটূক্তি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়াকে কেন্দ্র করে নরওয়ের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিকে ‘জঘন্য ও অকার্যকর’ বলে আখ্যা দেওয়ার পাশাপাশি নরওয়ের নাগরিকদের যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ দেওয়ার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেছেন তিনি। তবে তাঁর এই বক্তব্যের পর নরওয়ের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বা অভিবাসননীতিতে আনুষ্ঠানিক কোনো পরিবর্তনের তথ্য পাওয়া যায়নি।

প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিলেই ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে বড় ধরনের হামলায় প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী—সিএনএন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সামরিক কর্মকর্তাদের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য অভিযানের জন্য প্রয়োজনীয় সামরিক সক্ষমতার বড় অংশ ইতোমধ্যেই অঞ্চলে অবস্থান করছে। তবে ট্রাম্প এখনো কোনো চূড়ান্ত হামলার নির্দেশ দেননি।

ইরানের সঙ্গে নিজেদের বীরত্ব দেখাতে এখন সম্পূর্ণ খাদের কিনারায় তথাকথিত পরাশক্তি আমেরিকা -তেহরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ
ইরানের ওপর গণমাধ্যমের চাপ সৃষ্টি কিংবা সামরিক শক্তির ভয় দেখিয়ে দেশটিকে নতজানু করা যাবে না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর দাবি, ইরানকে চাপের মুখে নতি স্বীকার করাতে যুক্তরাষ্ট্র যে কৌশল অবলম্বন করছে, তা ভুল হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে তৈরি। এর ফলে ওয়াশিংটন নিজেই গভীর অনিশ্চয়তা ও জটিলতার মুখে পড়েছে।

ইরানের বিরুদ্ধে সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে কৌশলগত লক্ষ্য অর্জনে চরম ভাবে ব্যার্থ হয়েছে যুক্তরাষ্ট্র— তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ওয়াশিংটনের সামরিক পরিকল্পনার বড় চ্যালেঞ্জ
ইরানের বিরুদ্ধে সামরিক শ্রেষ্ঠত্ব কাজে লাগিয়ে যুদ্ধের সমীকরণ নিজেদের অনুকূলে নেওয়ার যে কৌশল নিয়ে যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়েছিল, তা প্রত্যাশিত রাজনৈতিক ফল অর্জনে সফল হয়নি বলে দাবি করেছে ইরানের মেহর নিউজ এজেন্সি (MNA)। সংস্থাটির বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি এবং দীর্ঘস্থায়ী প্রতিরোধের সামর্থ্য ওয়াশিংটনের সামরিক পরিকল্পনার সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

ইরানের বর্তমান শাসন ব্যবস্থার অবসান ঘটানোর প্রচেষ্টায় প্রেসিডেন্ট ট্রাম্পও প্রতিশ্রুতিবদ্ধ -ইসরায়লের প্রধানমন্ত্রী নেতানিয়াহু
ইরানের বর্তমান সরকার উৎখাতের প্রচেষ্টা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।