বিশ্ব সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যেই নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি উন্মোচন করে বিশ্ব সরাসরি হুশিয়ারি দিল ইসলামি প্রজাতন্ত্র ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং নতুন করে সংঘাতের আশঙ্কার মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনে নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করেছে ইরান। মঙ্গলবার (১০ নভেম্বর) নতুন এই সামরিক স্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও প্রকাশ করে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এতে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সেগুলোর উৎক্ষেপণযান বা লঞ্চার দেখা গেছে।

যুদ্ধের কৌশল পরিবর্তন করেছে ইরান,প্রতিরোধ আর প্রতিশোধ মুলক অবস্থান থেকে এবার সরাসরি আক্রমণাত্মক সামরিক নীতি গ্রহণ করেছে তেহরান
যুদ্ধ পরিচালনার কৌশলে বড় ধরনের পরিবর্তন আনছে ইরান। এতদিন প্রতিরোধ ও শত্রুপক্ষের হামলার জবাবে প্রতিশোধমূলক পদক্ষেপের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার সরাসরি আক্রমণাত্মক সামরিক নীতি গ্রহণের দিকে এগোচ্ছে দেশটির সশস্ত্র বাহিনী। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এ তথ্য জানিয়েছেন।

আমি একজন ধার্মিক মানুষ।মৃত্যুর পর আমি স্বর্গেই যাবো।আমি নরকে যেতে চাই না -মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মৃত্যুর পরের জীবন, স্বর্গ-নরক, রাজনৈতিক প্রতিপক্ষকে ক্ষমা করা এবং অজ্ঞাত উড়ন্ত বস্তু (ইউএফও) নিয়ে নিজের ব্যক্তিগত বিশ্বাস ও অভিজ্ঞতার কথা খোলামেলাভাবে তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ সাংবাদিক রস ডাউথ্যাটের নেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব বিষয়ে কথা বলেন তিনি। গত ৮ নভেম্বর সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়।

ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙ্গার দৃশ্য টেলিভিশনের পর্দায় দেখে আমি কেঁদেছি -কংগ্রেসের চেয়ারপারসন সোনিয়াগান্ধী
১৯৯২ সালের ডিসেম্বরে ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য টেলিভিশনের পর্দায় দেখে কেঁদে ফেলেছিলেন বলে জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। নিজের আসন্ন আত্মজীবনী উপলক্ষে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে জীবনের সেই বেদনাদায়ক স্মৃতির কথা তুলে ধরেন তিনি।

অতঃপর বেজে উঠল নেতানিয়াহুর বিদায়ঘণ্টা! ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা গাদি আইজেনকট!
ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। দেশটির সাম্প্রতিক নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় বিরোধী নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এই সিদ্ধান্ত নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক শাসনের অবসানের সম্ভাবনা তৈরি করলেও নতুন সরকার গঠন করতে আইজেনকটকে কঠিন রাজনৈতিক সমীকরণের মুখোমুখি হতে হচ্ছে।

ইরানের তৈরি মিসাইল পাল্লার উপর আর কোন নিষেধাজ্ঞা নেই।এখন থেকে পূর্বের তুলনায় যে কোন হামলার শতগুণ শক্তিশালী জবাব দিতে পারবেন তেহরান -আইআরজিসি মুখপাত্র
ইরানের তৈরি ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর আর কোনো দূরত্বসীমা কার্যকর নেই বলে ঘোষণা দিয়েছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মহেব্বি। একই সঙ্গে ইরানের ওপর যেকোনো ধরনের সামরিক হামলার জবাব অতীতের তুলনায় বহুগুণ বেশি শক্তিতে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে সংকট প্রশমনে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলো। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি ও সংকটের কূটনৈতিক সমাধান নিয়ে আলোচনা করেছেন।

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সঙ্গে সাক্ষাত করে সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির বার্তা পৌঁছে দিলেন ইরানের নিরাপত্তা প্রধান মহসিন রেজায়ি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় বৈঠক করে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি বিশেষ বার্তা পৌঁছে দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি। ইরান ও রাশিয়ার মধ্যে উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক হামলা চালালে তার জবাব খুবই ভয়ঙ্কর -সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কঠোর হুঁশিয়ারি
ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক হামলা চালালে তার জবাব অত্যন্ত ভয়াবহ ও আরও ব্যাপক হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের প্রশংসা করে ওয়াশিংটনের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে তেহরানের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়ে নতুন অধ্যায় যুক্ত করলেন ডেমোক্র্যাট চিকিৎসক ও প্রগতিশীল রাজনীতিক আব্দুল আল-সায়েদ!
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করলেন ডেমোক্র্যাট চিকিৎসক ও প্রগতিশীল রাজনীতিক আব্দুল আল-সায়েদ। মিশিগান অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সকে পরাজিত করে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হওয়ার নজির গড়েছেন তিনি। তাঁর এই জয় ডেমোক্র্যাটদের জন্যও গুরুত্বপূর্ণ, কারণ দলটি ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নির্বাচনে আল-সায়েদের জয় নিশ্চিত করেছে।

এবার কপাল পুড়ছে প্রেসিডেন্ট ট্রাম্পের! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারাল রিপাবলিকান পার্টি, বড় রাজনৈতিক ধাক্কায় হোয়াইট হাউস
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পালাবদল ঘটেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে পরাজিত করে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ডেমোক্রেটিক পার্টি। গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে রিপাবলিকানদের আসন নিজেদের দখলে নেওয়ার মধ্য দিয়ে এই জয় নিশ্চিত করেছে দলটি। অন্যদিকে, নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়েও ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছে।

নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে জোট গঠনের আলোচনা শুরু চার বিরোধী দলের, প্রধানমন্ত্রী পদে গাদি আইজেনকটকে সমর্থনের সিদ্ধান্ত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে জোট গঠনের আলোচনা শুরু করতে একমত হয়েছেন দেশটির চারটি ইহুদি নেতৃত্বাধীন বিরোধী দলের নেতা। মঙ্গলবার (৩ নভেম্বর) হার্জলিয়ায় অনুষ্ঠিত এক বৈঠকে তারা দ্রুত জোট আলোচনা শুরু এবং আগামী সপ্তাহে নতুন নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) অধিবেশন শুরুর আগে সংসদীয় কৌশল সমন্বয়ের সিদ্ধান্ত নেন। তবে আরব দলগুলোর সমর্থন ছাড়া কীভাবে সরকার গঠন করা সম্ভব, সে বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট সমাধানে পৌঁছাতে পারেননি তারা।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে বড় রাজনৈতিক সংকটে পড়তে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প -বাড়বে অভিশংসনের ঝুঁকি
যুক্তরাষ্ট্রের মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের একটি বা উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বড় ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। এতে তাঁর প্রেসিডেন্ট পদ কিংবা সাংবিধানিক নির্বাহী ক্ষমতা সরাসরি বিলুপ্ত হবে না। তবে আইন প্রণয়ন, বাজেট অনুমোদন, প্রশাসনিক নিয়োগ এবং বিভিন্ন নীতির বাস্তবায়নে বিরোধী ডেমোক্র্যাটদের বাধার মুখে পড়তে পারে তাঁর প্রশাসন।

মার্কিন-ইসরায়েলি শত্রুপক্ষের দৃশ্যমান ও অদৃশ্য সব সম্পদ ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর নাগালের মধ্যে -মেজর জেনারেল আলী আবদোল্লাহি
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দৃশ্যমান এবং অদৃশ্য সব ধরনের সম্পদ এখন ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর নাগালের মধ্যে রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ও খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদোল্লাহি। ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে যেকোনো ধরনের হুমকি বা আগ্রাসন চালানো হলে তার তাৎক্ষণিক, শক্তিশালী ও কার্যকর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে পুলিশ সদস্য হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
চলতি বছরের জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে চার পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। মধ্য ইরানের ইসফাহান শহরে ওই হত্যাকাণ্ডের ঘটনায় আমিরহোসেইন মালেকি ও আমিরহোসেইন ইব্রাহিমির ফাঁসি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

‘চাইলেই যেকোনো সময় ইরানকে পুরোপুরি অচল করে দিতে পারে যুক্তরাষ্ট্র’—কানসাসে নির্বাচনী সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি
ইরানকে যেকোনো সময় পুরোপুরি অচল করে দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষ্য, ওয়াশিংটন ইতিমধ্যে তেহরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে এবং প্রয়োজন মনে করলে যেকোনো সময় দেশটির কার্যক্রম অচল করে দিতে পারে।

হরমুজ প্রণালির কাছে আরব উপসাগরে হামলার শিকার হয়েছে পাকিস্তানগামী প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) ট্যাংকার ‘আল মায়েদা’
হরমুজ প্রণালির কাছে আরব উপসাগরে হামলার শিকার হয়েছে পাকিস্তানগামী কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) ট্যাংকার ‘আল মায়েদা’। জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রমের জন্য ইরানের কাছ থেকে আগাম অনুমতি পেয়েছিল বলে জানা গেছে। এরপরও হামলার শিকার হওয়ায় ঘটনাটি ঘিরে নতুন করে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।

শান্তি প্রতিষ্ঠায় আলোচনার উদ্দেশ্যে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি যদি কল দেয় তার সঙ্গে কথা বলবে -প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ফোন করলে তাঁর সঙ্গে কথা বলতে প্রস্তুত রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরুর প্রস্তুতির মধ্যেই মস্কোর পক্ষ থেকে এমন বার্তা এসেছে।

দক্ষিণ কোরিয়ায় তিন দিনের রাষ্ট্রীয় সফরে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান,প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠক মঙ্গলবার
দক্ষিণ কোরিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে তিন দিনের রাষ্ট্রীয় সফরে দেশটির রাজধানী সিউলে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের আমন্ত্রণে সোমবার (২ নভেম্বর) তিনি এই সফর শুরু করেন।

ইরানের ওপর নতুন করে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে—জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ির স্পষ্ট হুঁশিয়ারি
ইরানের ওপর নতুন করে কোনো সামরিক হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের জবাবে নতুন ও আধুনিক অস্ত্র ব্যবহার করে বিধ্বংসী পাল্টা আঘাত হানা হবে।