বিশ্ব সংবাদ

দুবাই থেকে ইসরায়েল গামী ফ্লাইটে হা’মলায় ইরানের সম্পৃক্ততার বিষয়ে যে মন্তব্য করল - প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু
দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে পাইলটকে ছুরিকাঘাত এবং বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার ঘটনায় ইরানের কোনো সম্পৃক্ততা ছিল কি না, তা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সবচেয়ে গ্রহণযোগ্য একজন রাজনৈতিক ব্যক্তিত্ব।তাঁর নেতৃত্বের প্রতি সমর্থন জানায় -কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একজন দৃঢ় ও অভিজ্ঞ রাজনৈতিক নেতা হিসেবে উল্লেখ করে তাঁর নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ।

“ইরানের ওপর আসন্ন কোনো হুমকি দেখা দিলে আগাম সামরিক অভিযান চালানোর জন্য প্রস্তুত তেহরানের সশস্ত্র বাহিনী”— সেনাবাহিনীর মুখপাত্র
ইরানের ওপর কোনো আসন্ন হুমকি দেখা দিলে আগাম সামরিক অভিযান পরিচালনার জন্য দেশটির সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া। একই সঙ্গে তিনি জানান, সাম্প্রতিক যুদ্ধের পর ইরান তার সামরিক মতবাদকে ঐতিহ্যগত প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আরও আক্রমণাত্মক কৌশলের দিকে এগিয়ে নিয়েছে।

ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা,ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের গোপন ঢাকা সফর—কোন সমীকরণে ভূরাজনৈতিক ‘ট্রাম কার্ড’ বাংলাদেশ ?
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভালের কথিত গোপন ঢাকা সফর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর—সব মিলিয়ে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের নতুন ভূরাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে ভারত—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত বর্তমানে ‘জিরো টলারেন্স নীতি’ অনুসরণ করছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইকের ১০ম বার্ষিকীর আগে তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বে তিনি এ কথা বলেন।

আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কোন চাপ সহ্য করবো না,সন্মানের উপর ভিত্তি করেই প্রস্তাব গ্রহনযোগ্য হলে আলোচনায় বসার বিষয়টি বিবেচনা করা হবে -ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তেহরান প্রস্তুত। তবে কোনো ধরনের চাপ, হুমকি কিংবা জবরদস্তির মুখে নতি স্বীকার করবে না ইরান। তাঁর মতে, পারস্পরিক সম্মান ও বিদ্যমান সমঝোতার ভিত্তিতে গ্রহণযোগ্য প্রস্তাব এলে কূটনৈতিক আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব।

চীনের প্রেসিডেন্ট শি-জিংপিং এর সঙ্গে সকল বিষয়ের বৈঠকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে -প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে সব ইস্যুতেই অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনায় ঠিক কোন কোন বিষয়ে সমঝোতা বা অগ্রগতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

জাতিসংঘে সাংবাদিকের প্রশ্নের জবাবে এবার পাকিস্তান কে সরাসরি সন্ত্রাসী রাষ্ট্র বলে ইঙ্গিত করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে সন্ত্রাসবাদ নিয়ে এক পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানে ভারত সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা করছে—এমন অভিযোগ তুলে সাংবাদিক প্রশ্ন করলে জয়শঙ্কর বলেন, “একটি সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে। আসুন।” এসময় তিনি ঐ সাংবাদিকের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর পাকিস্তান কে সরাসরি সন্ত্রাসী রাষ্ট্র বলে ইঙ্গিত করেন।

মহান আল্লাহ পাক ইরানকে বিজয় দান করবেন, হাতে লেখা চিঠিতে আইআরজিসি'র উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বার্তা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের প্রচেষ্টার প্রশংসা করে একটি হাতে লেখা চিঠি পাঠিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA ২২ সেপ্টেম্বর এ তথ্য প্রকাশ করে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইও চিঠিটির বক্তব্য প্রকাশ করেছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খান গ্রেপ্তার,২৭ সেপ্টেম্বরের দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদমুখী মার্চ ঘিরে উত্তেজনা -প্রতিদিন ১২০ বিলিয়ন রুপি ক্ষতির সতর্কতা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ২৭ সেপ্টেম্বরের দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদমুখী মার্চকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এর মধ্যেই লাহোরে ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব সতর্ক করে বলেছেন, দীর্ঘস্থায়ী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে প্রতিদিন প্রায় ১২০ বিলিয়ন রুপি অর্থনৈতিক ক্ষতি হতে পারে।

রীতিমতো ঢাক-ঢোল পিটিয়ে পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সৌদির প্রতিরক্ষা চুক্তি ,কিন্তু হুথিদের মোকাবিলায় সাহায্য চাইলেন ইহুদি রাষ্ট্র ইসরায়েলের কাছে
সৌদি আরবের ওপর ইয়েমেনের হুথি বাহিনীর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে নতুন প্রশ্ন তৈরি করেছে। মাত্র এক মাস আগে পাকিস্তান ও তুরস্কের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি করার পরও হুথি হামলার মুখে রিয়াদের তাৎক্ষণিক সামরিক সহায়তার প্রশ্নটি স্পষ্ট হয়নি। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (CENTCOM) মধ্যস্থতায় সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে হুথি মোকাবিলায় গোয়েন্দা সহায়তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।

পাকিস্তানের কোহাটে পুলিশ সদর দপ্তরে ভয়াবহ হা'ম'লা- ১৬ পুলিশ সদস্যসহ নিহত অন্তত ৩১, আহত শতাধিক
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তরে বিস্ফোরণ ও বন্দুক হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য রয়েছেন। হামলায় আহত হয়েছেন ১০০ জনের বেশি। শনিবার এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

অত্যন্ত অশান্ত সময়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসঙ্গে থাকতে হবে - রাশিয়ান হাউসের পরিচালক ড. এলেনা
আগামী বছর ভারত ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৮০ বছর পূর্তি হতে যাচ্ছে। দীর্ঘদিনের এই দ্বিপাক্ষিক সম্পর্ককে গুরুত্ব দিয়ে রাশিয়ান হাউসের পরিচালক ড. এলেনা রেমিজোভা বলেছেন, বর্তমান অশান্ত আন্তর্জাতিক পরিস্থিতিতে ব্রিকস সদস্যদের পাশাপাশি ভারত ও রাশিয়ার জনগণের মধ্যকার যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা ও ব্যবসায়িক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন আলোচনায় হবে না যতক্ষণ পর্যন্ত ইরানের দেওয়া শর্ত পূরণ না হয় -তেহরানের জাতীয় নিরাপত্তা সেক্রেটারি
ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনায় বসা হবে না বলে স্পষ্ট অবস্থান জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই। তাঁর এই বক্তব্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই দুই দেশের সম্ভাব্য কূটনৈতিক যোগাযোগ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি ভূমিজুড়ে ইসরায়েলি ইহুদিদের অবৈধ বসতির বিস্তার -বাড়ছে বসতিস্থাপনকারীদের সহিংস হামলা
অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি ভূমির ওপর ইসরায়েলি বসতির বিস্তার অব্যাহত রয়েছে। একই সঙ্গে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হাতে ফিলিস্তিনিদের ওপর হামলা, সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির ঘটনাও বাড়ছে।

হুথি হামলার পর সৌদি আরবের পাশে পাকিস্তান, কূটনৈতিক সমর্থনের পাশাপাশি আঞ্চলিক উত্তেজনা কমাতে প্রধানমন্ত্রী শাহবাজ–ক্রাউন প্রিন্স সালমানের আলোচনা
সৌদি আরবের ওপর সাম্প্রতিক হুথি হামলার পর দেশটির প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন প্রকাশ করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে সৌদি আরবের নিরাপত্তার প্রতি পাকিস্তানের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করার পাশাপাশি পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন।

ইরান যুদ্ধের প্রভাবে বদলাচ্ছে বৈশ্বিক এজেন্ডা, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি-স্থিতিশীলতা রক্ষায় ভারতে ১৮তম ব্রিকস সম্মেলন
ইরান যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন সংঘাত এবং বৈশ্বিক অর্থনীতিতে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ১৮তম ব্রিকস নেতৃবৃন্দের সম্মেলন। এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার দেশগুলোর নেতাদের অংশগ্রহণে এবারের সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, বহুপাক্ষিকতা, অর্থনৈতিক সহযোগিতা এবং জ্বালানি নিরাপত্তা বিশেষ গুরুত্ব পাচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান নিষেধাজ্ঞায় অর্থনৈতিক সংকট সমাধানে ভারতসহ ব্রিকসের দেশ গুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে মনোযোগী ইরান
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার মধ্যে নিজেদের অর্থনৈতিক সংকট মোকাবিলায় ভারতসহ ব্রিকস সদস্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের দিকে মনোযোগ দিচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

সৌদি আরবের বিরুদ্ধে হামলার পর ইয়েমেনের হুতিদের নিয়ন্ত্রণে আনার জন্য ইসলামি প্রজাতন্ত্রী ইরানকে সতর্ক করল পাকিস্তান
সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলা ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে হুতিদের হামলা বন্ধে তাদের ওপর প্রভাব খাটাতে ইসলামি প্রজাতন্ত্রী ইরানকে সতর্ক করেছে পাকিস্তান। সৌদি আরবের পক্ষ থেকে ইসলামাবাদ তেহরানের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ব্রিকস সম্মেলনের ফাঁকে শনিবার দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী শনিবার নয়াদিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন। দীর্ঘ সাত বছর পর শি জিনপিংয়ের ভারত সফরের প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠককে দুই দেশের সম্পর্কের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।