যুদ্ধ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যেই নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি উন্মোচন করে বিশ্ব সরাসরি হুশিয়ারি দিল ইসলামি প্রজাতন্ত্র ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং নতুন করে সংঘাতের আশঙ্কার মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনে নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করেছে ইরান। মঙ্গলবার (১০ নভেম্বর) নতুন এই সামরিক স্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও প্রকাশ করে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এতে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সেগুলোর উৎক্ষেপণযান বা লঞ্চার দেখা গেছে।

‘ইরানের বিরুদ্ধে আমরা যুদ্ধ শুরু করিনি, ইরানই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে’—অভিশংসনের মুখে সাফাই গাইলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযান পরিচালনায় নিজের ভূমিকা নিয়ে অভিশংসনের (ইমপিচমেন্ট) উদ্যোগের মুখে অবস্থানের পক্ষে সাফাই গেয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেনি; বরং ইরানই ৪৭ বছর আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘাত শুরু করেছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগকে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের মনোবল দুর্বল করার প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন তিনি।

যুদ্ধের কৌশল পরিবর্তন করেছে ইরান,প্রতিরোধ আর প্রতিশোধ মুলক অবস্থান থেকে এবার সরাসরি আক্রমণাত্মক সামরিক নীতি গ্রহণ করেছে তেহরান
যুদ্ধ পরিচালনার কৌশলে বড় ধরনের পরিবর্তন আনছে ইরান। এতদিন প্রতিরোধ ও শত্রুপক্ষের হামলার জবাবে প্রতিশোধমূলক পদক্ষেপের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার সরাসরি আক্রমণাত্মক সামরিক নীতি গ্রহণের দিকে এগোচ্ছে দেশটির সশস্ত্র বাহিনী। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এ তথ্য জানিয়েছেন।

ইরানের তৈরি মিসাইল পাল্লার উপর আর কোন নিষেধাজ্ঞা নেই।এখন থেকে পূর্বের তুলনায় যে কোন হামলার শতগুণ শক্তিশালী জবাব দিতে পারবেন তেহরান -আইআরজিসি মুখপাত্র
ইরানের তৈরি ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর আর কোনো দূরত্বসীমা কার্যকর নেই বলে ঘোষণা দিয়েছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মহেব্বি। একই সঙ্গে ইরানের ওপর যেকোনো ধরনের সামরিক হামলার জবাব অতীতের তুলনায় বহুগুণ বেশি শক্তিতে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে সংকট প্রশমনে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলো। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি ও সংকটের কূটনৈতিক সমাধান নিয়ে আলোচনা করেছেন।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক হামলা চালালে তার জবাব খুবই ভয়ঙ্কর -সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কঠোর হুঁশিয়ারি
ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক হামলা চালালে তার জবাব অত্যন্ত ভয়াবহ ও আরও ব্যাপক হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের প্রশংসা করে ওয়াশিংটনের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে তেহরানের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।

মার্কিন-ইসরায়েলি শত্রুপক্ষের দৃশ্যমান ও অদৃশ্য সব সম্পদ ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর নাগালের মধ্যে -মেজর জেনারেল আলী আবদোল্লাহি
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দৃশ্যমান এবং অদৃশ্য সব ধরনের সম্পদ এখন ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর নাগালের মধ্যে রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ও খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদোল্লাহি। ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে যেকোনো ধরনের হুমকি বা আগ্রাসন চালানো হলে তার তাৎক্ষণিক, শক্তিশালী ও কার্যকর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

‘চাইলেই যেকোনো সময় ইরানকে পুরোপুরি অচল করে দিতে পারে যুক্তরাষ্ট্র’—কানসাসে নির্বাচনী সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি
ইরানকে যেকোনো সময় পুরোপুরি অচল করে দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষ্য, ওয়াশিংটন ইতিমধ্যে তেহরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে এবং প্রয়োজন মনে করলে যেকোনো সময় দেশটির কার্যক্রম অচল করে দিতে পারে।

হরমুজ প্রণালির কাছে আরব উপসাগরে হামলার শিকার হয়েছে পাকিস্তানগামী প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) ট্যাংকার ‘আল মায়েদা’
হরমুজ প্রণালির কাছে আরব উপসাগরে হামলার শিকার হয়েছে পাকিস্তানগামী কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) ট্যাংকার ‘আল মায়েদা’। জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রমের জন্য ইরানের কাছ থেকে আগাম অনুমতি পেয়েছিল বলে জানা গেছে। এরপরও হামলার শিকার হওয়ায় ঘটনাটি ঘিরে নতুন করে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।

শান্তি প্রতিষ্ঠায় আলোচনার উদ্দেশ্যে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি যদি কল দেয় তার সঙ্গে কথা বলবে -প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ফোন করলে তাঁর সঙ্গে কথা বলতে প্রস্তুত রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরুর প্রস্তুতির মধ্যেই মস্কোর পক্ষ থেকে এমন বার্তা এসেছে।

ইরানের ওপর নতুন করে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে—জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ির স্পষ্ট হুঁশিয়ারি
ইরানের ওপর নতুন করে কোনো সামরিক হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের জবাবে নতুন ও আধুনিক অস্ত্র ব্যবহার করে বিধ্বংসী পাল্টা আঘাত হানা হবে।

আমাদের সর্বোচ্চ নেতার নির্দেশনা ফেলে এবার কোন ভৌগোলিক সীমারেখা মানবে না ইরানের সামরিক বাহিনী—মেজর জেনারেল আলি আবদোল্লাহির
ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো ধরনের সামরিক আগ্রাসন চালানো হলে আগের চেয়েও কঠোর ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদোল্লাহি। তিনি জানিয়েছেন, সম্ভাব্য পাল্টা জবাবের ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না এবং প্রতিপক্ষের সামরিক পদক্ষেপের জন্য অপেক্ষা না করেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে ইরানের বাহিনী।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে দেশটির সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সামরিক প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনি। যেকোনো ধরনের শত্রুতামূলক হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দেওয়ার পাশাপাশি প্রয়োজনে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে দেশটির সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সামরিক প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনি। যেকোনো ধরনের শত্রুতামূলক হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দেওয়ার পাশাপাশি প্রয়োজনে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

‘ইরানের বিরুদ্ধে ‘অপ্রয়োজনীয়’ যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্রকে সামরিক ও জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প’ —সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও জাতীয় নিরাপত্তা আগের চেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর দাবি, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ও সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে, বহু মার্কিন সেনা ও নাগরিক হতাহত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত কমে গেছে। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের প্রভাব বেড়েছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানকে নতুন প্রস্তাব জানিয়েছে কাতারের আমির শেখ তামিম
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ বন্ধে নতুন একটি খসড়া প্রস্তাব দিয়েছে কাতার। তবে উদ্যোগটি আনুষ্ঠানিক শান্তি প্রস্তাব কি না, তা নিয়ে তেহরান ও মধ্যস্থতাকারীদের বক্তব্যে মতপার্থক্য দেখা দিয়েছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তার দাবি, রোববার ইরানের কাছে প্রস্তাবটি তুলে ধরা হয়েছে এবং সপ্তাহের শেষ নাগাদ তেহরানের জবাব পাওয়ার আশা করা হচ্ছে। তবে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, কাতার কেবল কিছু ‘অগ্রহণযোগ্য ধারণা’ জানিয়েছে, যা আনুষ্ঠানিক কোনো প্রস্তাব নয়।

যুদ্ধ এবং শান্তির মধ্যবর্তী অচলাবস্থা কাটাতে আমাদের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশ বাস্তবায়নে আমরা অঙ্গিকারবদ্ধ -ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান
ইরানের বর্তমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান ঘটাতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনির নির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, নির্ধারিত লক্ষ্য অর্জনে সরকার সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

ইসরায়েলের জাতীয় নির্বাচনে নেতানিয়াহুর পরাজয় হলে বদলে দিতে পারে ইরান যুদ্ধের গতিপথ,পাল্টাতে পারে মধ্যপ্রাচ্যের রাজনীতি
ইসরায়েলের জাতীয় নির্বাচনকে ঘিরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের মধ্যে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়েও বিতর্ক জোরালো হয়েছে। বুথফেরত জরিপে দুই নেতার নেতৃত্বাধীন রাজনৈতিক জোটের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। তবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল এবং পরবর্তী সরকার গঠনের সমীকরণ এখনো অনিশ্চিত।

ইরানের বিরুদ্ধে অপ্রয়োজনীয় যুদ্ধে জড়িয়ে বড় ধরনের ভুল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প,কড়া সমালোচনা করলেন —সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধকে ‘অপ্রয়োজনীয়’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, ট্রাম্প একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন, যার মধ্যে সবচেয়ে বড় ভুল হলো এমন একটি যুদ্ধ শুরু করা, যা কেউ চায়নি।

ইয়েমেনের হুথি গোষ্ঠীকে হামলা বন্ধের সমঝোতায় ১০০কোটি ডলার প্রদানের প্রস্তাব করল সৌদি আরব সরকার -সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম
ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং সৌদি আরবে তাদের হামলা বন্ধের লক্ষ্যে ১০০ কোটি মার্কিন ডলারের আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব—এমন দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম। এনডিটিভির এক প্রতিবেদনে এই দাবি তুলে ধরা হয়েছে। তবে প্রস্তাবিত অর্থের পরিমাণ, কথিত সমঝোতা এবং অর্থ তেহরানে নিয়ে যাওয়ার দাবির স্বাধীন সত্যতা নিশ্চিত করা যায়নি।

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে অবস্থানরত বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র দল ‘কোমালা’র প্রধান কার্যালয়কে নিশানা করে ইরানের ড্রোন হামলা -মেহর নিউজ এজেন্সি
ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে অবস্থানরত ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর খবর পাওয়া গেছে। ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে (২৪ অক্টোবর) বালিসান এলাকায় গোষ্ঠীটির সদর দপ্তরকে লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করা হয়। তবে হামলায় হতাহতের সংখ্যা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে ভিন্নতা রয়েছে।