মধ্যপ্রাচ্য

ইরানে বিয়ের অনুষ্ঠানে বেসামরিক নাগরিকদের উপর হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন -মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে চালানো সাম্প্রতিক বিমান হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র তদন্ত করছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত থাকার মধ্যে বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এবার হরমুজ প্রণালীতে সামরিক বাহিনী বাহিনী ও বেসামরিক মোতায়েনের সিদ্ধান্ত পর্যালোচনা করছে দক্ষিণ কোরিয়া —রয়টার্স
পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক ও বেসামরিক—উভয় ধরনের সহযোগিতার বিকল্প পর্যালোচনা করছে দক্ষিণ কোরিয়া। তবে সম্ভাব্য সামরিক মোতায়েনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়।

জাতীয় ও আন্তর্জাতিক স্বার্থে ইরান-রাশিয়া একে অপরের পরীক্ষিত ও কৌশলগত অংশীদার।দুই দেশই একে অপরকে মরিয়া হয়ে প্রয়োজন অনুভব করছে
ইরান ও রাশিয়ার মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় হওয়ার ইঙ্গিত মিলেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সাম্প্রতিক বৈঠকে। শাংহাই সহযোগিতা সংস্থার (SCO) সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকে দুই নেতা পারস্পরিক সহযোগিতা ও সমর্থনের বিষয় তুলে ধরেন।

ইরান কি ধরনের সামরিক প্রস্তুতি নিচ্ছে আমরা সবই জানি,আমাদের চোখ ফাঁকি দিয়ে তারা বাথরুমেও যেতে পারবে না —মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র হওয়ার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক তৎপরতার ওপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারি এতটাই ব্যাপক যে তেহরানের কোনো প্রস্তুতিই ওয়াশিংটনের নজর এড়াতে পারে না। তিনি একই সঙ্গে বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে যেকোনো সময় ইরানে আবারও হামলা চালাতে প্রস্তুত।

মধ্যপ্রাচ্য ও ইরানের অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার ছাড়া আর কোনো বিকল্প নেই —ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি
মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে পুরোপুরি প্রত্যাহারের দাবি জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি। তিনি বলেছেন, অঞ্চলটিতে মার্কিন সেনাদের উপস্থিতি নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে বরং দেশ ও জনগণের জন্য অনিরাপত্তা বাড়াচ্ছে।

মধ্যপ্রাচ্যে অপ্রত্যাশিত ভাবে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা,ফ্লাইট বাতিল ও আকাশসীমা বন্ধ —মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কার মধ্যে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে আবুধাবিতে অবস্থিত মার্কিন দূতাবাস ও দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেল। ১ সেপ্টেম্বর জারি করা নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়েছে, অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি এখনো জটিল এবং সেখানে “অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধির” সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের হা'ম'লার জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হা'ম'লার দাবি, ব্যাপক মার্কিন সেনা হতাহতের কথা জানিয়েছে IRGC
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পাল্টা জবাব হিসেবে জর্ডানের আকাবা উপসাগরীয় এলাকায় অবস্থিত একটি মার্কিন মেরিন ঘাঁটিতে ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)। বাহিনীটির দাবি, হামলায় বিপুলসংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে এবং গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোরও ক্ষয়ক্ষতি হয়েছে।

জাতিসংঘের বিপুল সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো হয়নি, দ্বৈতনীতি ও আধিপত্যবাদ প্রত্যাখ্যান করে সম্ভাবনা কাজে লাগান -SCO নেতাদের আহ্বান
বিশ্বব্যবস্থায় জাতিসংঘের ভূমিকা আরও কার্যকর ও প্রতিনিধিত্বশীল করার আহ্বান জানিয়েছেন শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর নেতারা। বিশকেকে অনুষ্ঠিত SCO Plus বৈঠকে রাশিয়া, চীন, বেলারুশ, তাজিকিস্তান, কিরগিজস্তান ও কাজাখস্তানের নেতারা জাতিসংঘের সংস্কার, বহুমেরু বিশ্বব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সমতা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন।

আঞ্চলিক শান্তি পুনঃপ্রতিষ্ঠায় ভারতের প্রভাব কাজে লাগাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান
আঞ্চলিক সংঘাতের অবসান এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠায় ভারতের কূটনৈতিক প্রভাব ও আন্তর্জাতিক যোগাযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুদ্ধ ও রক্তপাতের পরিবর্তে সংলাপ, কূটনীতি এবং আলোচনার মাধ্যমে আঞ্চলিক সংকট নিরসনে ভূমিকা রাখার আহ্বান জানান।

এবারের কিরগিজস্তান SCO সম্মেলন কেন ভারতীয় কূটনীতি ও BRICS জোটের জন্য আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ?
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শুরু হয়েছে ২৫তম শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন।

ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলার পাল্টা জবাবে জর্ডান এবং আরব আমিরাতের মার্কিন সেনা ঘাঁটতে মিসাইল ও ড্রোন হামলার দাবি করেছে IRGC
ইরানের লারাক দ্বীপে সাম্প্রতিক মার্কিন বিমান হামলার পাল্টা জবাবে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে (UAE) অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) ও দেশটির সেনাবাহিনী।

সোমবার ইস্তাম্বুলে প্রথম বৈঠকে বসতে যাচ্ছেন ন্যাটো-ধাঁচের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি-এর আওতায় তুরস্ক,সৌদি আরব ও পাকিস্তান
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান সোমবার ইস্তাম্বুলে প্রথম বৈঠকে বসছে।

মুসলিম বিশ্ব'কে ঐক্যবদ্ধ হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরির আহ্বান করেছেন -ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
মুসলিম বিশ্বের মধ্যে বিভেদ ইসলাম ও মুসলমানদের শত্রুদের স্বার্থকে শক্তিশালী করে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেয়ীর প্রতি পূর্ণ সমর্থন রেখে দেশেকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনরব্যাক্ত করলেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনেয়ীর প্রতি পূর্ণ সমর্থন ও আনুগত্য পুনর্ব্যক্ত করে দেশকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ পথে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের মন্ত্রিসভা।

ইরানের বিদ্যুৎ চাহিদা ও জ্বালানি নিরাপত্তা এবং শিল্প উৎপাদন নিশ্চিত করতে দেশীয় সৌরপ্যানেল উৎপাদনকারীদের পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন -প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান
ইরানের বিদ্যুৎ চাহিদা, শিল্প উৎপাদন এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় সৌরপ্যানেল উৎপাদনকারী ও এ খাতে বিনিয়োগকারীদের পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, সৌরশক্তি খাতে বিনিয়োগ ও দেশীয় উৎপাদন সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সীমাবদ্ধতা রাখা হবে না।

ইরান–যুক্তরাষ্ট্র চলমান সংঘাতের উত্তেজনা প্রশমনে তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, স্বাগত জানালেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি
ইরান–যুক্তরাষ্ট্র চলমান সংঘাতের উত্তেজনা কমিয়ে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনির। তাঁর সঙ্গে রয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।

ইসরায়েলের স্বার্থকে অগ্রাধিকার দিতে গিয়ে যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক মিত্রদের ঝুঁকির মধ্যে ফেলেছে -ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ
ইসরায়েলের স্বার্থকে অগ্রাধিকার দিতে গিয়ে যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক মিত্রদের ঝুঁকির মধ্যে ফেলেছে বলে অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে তিনি দাবি করেছেন, নতুন নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা কাঠামো গঠনের বিষয়ে প্রতিবেশী কয়েকটি দেশ তেহরানের সঙ্গে যোগাযোগ করেছে।

ট্রাম্প প্রশাসনের ইরানবিরোধী অর্থনৈতিক চাপ প্রত্যাখ্যান করেছে চীন,যুক্তরাষ্ট্র ভুল পথে এগোচ্ছে সতর্ক করে বললেন রাশিয়া
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপের উদ্যোগ প্রত্যাখ্যান করেছে চীন। একই সঙ্গে রাশিয়া সতর্ক করে বলেছে, তেহরানকে চাপ প্রয়োগের ক্ষেত্রে ওয়াশিংটন ভুল পথ অনুসরণ করছে। ইরানি সংবাদমাধ্যম Tehran Times-এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ফিলিস্তিনের গাজা ইস্যুতে ইসরায়লি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড এলার্ট জারির আহ্বান জানিয়েছেন তুরুষ্ক সরকার
ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের ওপর কথিত হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে তুরস্ক।

ইরান বর্তমানে শক্তি ও মর্যাদার অবস্থানে রয়েছে,বিশ্ব ইরানের বিজয় স্বীকার করছে -প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান
ইরান বর্তমানে শক্তি ও মর্যাদার অবস্থানে রয়েছে,বিশ্ব ইরানের বিজয় স্বীকার করছে -প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান