Breaking
‘পাকিস্তান-আফগান সীমান্ত উত্তেজনা চরমে আফগানি হামলায় অন্তত ৫০জন পাকিস্তানি সেনা নিহত’ -দাবি’তে তালেবান কর্তৃপক্ষ

‘পাকিস্তান-আফগান সীমান্ত উত্তেজনা চরমে আফগানি হামলায় অন্তত ৫০জন পাকিস্তানি সেনা নিহত’ -দাবি’তে তালেবান কর্তৃপক্ষ

Share:

Written By

News Desk

‘পাকিস্তান-আফগান সীমান্ত উত্তেজনা চরমে আফগানি হামলায় অন্তত ৫০জন পাকিস্তানি সেনা নিহত’ -দাবি’তে তালেবান কর্তৃপক্ষ

 কাবুল | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | দ্য গ্লোবাল জার্নাল

 

পাকিস্তান-আফগান সীমান্তজুড়ে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান কর্তৃপক্ষ দাবি করেছে, সীমান্ত এলাকায় পাল্টা হামলায় অন্তত ৫০ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

কাবুল থেকে আফগান সার্ভিসের সংবাদদাতা ইয়ামা বারিজ জানান, আফগানিস্তানের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে পাকিস্তানের সীমান্ত চৌকিগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আফগান বাহিনী পাকিস্তানের ১৯টি সীমান্ত চৌকি ধ্বংস করেছে এবং বেশ কয়েকজন পাকিস্তানি সৈন্যকে আটক করেছে।

তিনি আরও দাবি করেন, এসব হামলায় ৫০ জনের বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তবে তালেবানের এই হতাহতের সংখ্যার দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে পাকিস্তান কর্তৃপক্ষ পাল্টা দাবি করেছে যে, তারা আফগান তালেবানের ২৭টি সীমান্ত চৌকি ধ্বংস করেছে এবং তালেবান বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সীমান্ত এলাকায় চলমান এই পাল্টাপাল্টি হামলার ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। সংশ্লিষ্ট নিরাপত্তা ও কূটনৈতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।