Breaking
ট্রাম্প প্রশাসনের ইরানবিরোধী অর্থনৈতিক চাপ প্রত্যাখ্যান করেছে চীন,যুক্তরাষ্ট্র ভুল পথে এগোচ্ছে সতর্ক করে বললেন রাশিয়া

ট্রাম্প প্রশাসনের ইরানবিরোধী অর্থনৈতিক চাপ প্রত্যাখ্যান করেছে চীন,যুক্তরাষ্ট্র ভুল পথে এগোচ্ছে সতর্ক করে বললেন রাশিয়া

Share:

Written By

News Desk

ট্রাম্প প্রশাসনের ইরানবিরোধী অর্থনৈতিক চাপ প্রত্যাখ্যান করেছে চীন,যুক্তরাষ্ট্র ভুল পথে এগোচ্ছে সতর্ক করে বললেন রাশিয়া

২১ আগস্ট ২০২৬ | তেহরান, ইরান | The Global Journal

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপের উদ্যোগ প্রত্যাখ্যান করেছে চীন। একই সঙ্গে রাশিয়া সতর্ক করে বলেছে, তেহরানকে চাপ প্রয়োগের ক্ষেত্রে ওয়াশিংটন ভুল পথ অনুসরণ করছে। ইরানি সংবাদমাধ্যম Tehran Times-এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নজিরবিহীন অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা তৈরির উদ্যোগকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে অভিহিত করেছেন। ওয়াশিংটনের লক্ষ্য হিসেবে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে তেহরানের নীতিতে পরিবর্তন আনার পাশাপাশি কৌশলগত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয়টিও সামনে এসেছে।

বিদেশি দেশ ও কোম্পানিকে নিষেধাজ্ঞার হুমকি

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট CNBC-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা বিদেশি দেশ ও কোম্পানির বিরুদ্ধেও সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি চীন ও ভারতের মতো বড় ইরানি বাণিজ্য অংশীদারদের ওয়াশিংটনের অবস্থান বিবেচনা করার আহ্বান জানান। বেসেন্টের বক্তব্য অনুযায়ী, ইরানের সঙ্গে ব্যবসা অব্যাহত রাখলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দেশগুলো মার্কিন অর্থনৈতিক ব্যবস্থার চাপের মুখে পড়তে পারে।

‘অর্থনৈতিক ডি-ডে’ যুক্তরাষ্ট্রের নিজস্ব সংকট আড়াল করছে: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন উদ্যোগের কঠোর সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম X-এ দেওয়া এক বার্তায় তিনি তথাকথিত ‘অর্থনৈতিক ডি-ডে’কে যুক্তরাষ্ট্রের নিজস্ব অর্থনৈতিক সংকট থেকে দৃষ্টি সরানোর প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন।

তিনি যুক্তরাষ্ট্রের বিপুল ঋণ ও ক্রমবর্ধমান সুদের ব্যয়ের কথা উল্লেখ করে বলেন, ব্যর্থ নীতিকে আরও জোরদার করলে তা ওয়াশিংটনের জন্য আরও সমস্যা তৈরি করতে পারে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদিও মার্কিন নীতির সমালোচনা করে বলেন, সামরিক সংঘাত থেকে প্রত্যাশিত ফল না পাওয়ার পর ওয়াশিংটন এখন অর্থনৈতিক চাপকে পরবর্তী কৌশল হিসেবে সামনে আনছে।

‘নিষেধাজ্ঞা ও চাপ সমাধান নয়’: চীন

বেইজিং যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপের বিরোধিতা করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, নিষেধাজ্ঞা ও চাপ কোনো সংকটের সমাধান করতে পারে না

তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের আহ্বান জানান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া আরোপিত একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতার কথাও পুনর্ব্যক্ত করেছে চীন।

‘যুক্তরাষ্ট্র ভুল পথ বেছে নিয়েছে’: রাশিয়া

ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভও ওয়াশিংটনের কৌশলের সমালোচনা করেছেন। তিনি বলেন, ইরান বহু বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে এবং ট্রাম্পের প্রথম মেয়াদেও তেহরান ‘সর্বোচ্চ চাপ’ মোকাবিলা করার সক্ষমতা দেখিয়েছে।

উলিয়ানভের মতে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নীতিতে ইতিবাচক ফল অর্জনের জন্য চাপের পরিবর্তে সৎ ও কার্যকর কূটনীতি প্রয়োজন।

চীন ও রাশিয়ার এই অবস্থান ইরান ইস্যুতে ওয়াশিংটনের অর্থনৈতিক চাপের কৌশল নিয়ে বড় শক্তিগুলোর মধ্যে মতপার্থক্যকে আরও স্পষ্ট করেছে। এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক বিধিনিষেধ জোরদারের পথে এগোচ্ছে।