সদ্যপ্রাপ্ত সংবাদ

‘ইরানের বিরুদ্ধে আমরা যুদ্ধ শুরু করিনি, ইরানই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে’—অভিশংসনের মুখে সাফাই গাইলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযান পরিচালনায় নিজের ভূমিকা নিয়ে অভিশংসনের (ইমপিচমেন্ট) উদ্যোগের মুখে অবস্থানের পক্ষে সাফাই গেয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেনি; বরং ইরানই ৪৭ বছর আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘাত শুরু করেছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগকে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের মনোবল দুর্বল করার প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন তিনি।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে প্রথম নারী ভিপি নির্বাচিত হয়ে ১০৫ বছরের নতুন ইতিহাস গড়লেন ভারতীয় মুসলিম তরুণী নাশরা নাইম
ভারতের ঐতিহ্যবাহী আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়ে ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে নতুন ইতিহাস গড়েছেন মুসলিম তরুণী নাশরা নাইম। একই নির্বাচনে ১৩টি পদের মধ্যে ছয়টিতে নারী প্রার্থীদের জয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে নারীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠেছে।

অতঃপর নেতানিয়াহুর অধ্যায়ের সমাপ্তি,ইসরায়লের নতুন প্রধানমন্ত্রী হতে পারেন সাবেক সেনাপ্রধান ইসরাইলের বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট
ইসরায়েলের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দেশটির পরবর্তী সরকারপ্রধান হিসেবে সাবেক সেনাপ্রধান ও বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটকে সমর্থনের ঘোষণা দিয়েছে আরব জয়েন্ট লিস্ট জোট। এর ফলে দেশটির পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে এগিয়ে রয়েছেন আইজেনকোট।

৩রা নভেম্বর অনুষ্ঠিতব্য মার্কিন মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের আশংকায় প্রেসিডেন্ট ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি, জনসমর্থন নেমে এসেছে ৩৩ শতাংশে
আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি থাকতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর দল রিপাবলিকান পার্টি ক্রমবর্ধমান রাজনৈতিক চাপে রয়েছে। সাম্প্রতিক জনমত জরিপগুলোতে ট্রাম্পের প্রতি জনসমর্থন নিম্ন পর্যায়ে অবস্থান করছে এবং কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখা নিয়ে রিপাবলিকানদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে দেশটির সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সামরিক প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনি। যেকোনো ধরনের শত্রুতামূলক হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দেওয়ার পাশাপাশি প্রয়োজনে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে দেশটির সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সামরিক প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনি। যেকোনো ধরনের শত্রুতামূলক হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দেওয়ার পাশাপাশি প্রয়োজনে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

‘তারা আমার বাবাকে হত্যা করতে চাইছে’—পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানের জীবন নিয়ে সতর্ক করেছেন ছেলে সুলাইমান খান
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে বলে সতর্ক করেছেন তাঁর ছেলে সুলাইমান খান। বাবাকে কারাগারে নির্যাতন করা হচ্ছে এবং তাঁকে হত্যার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি। এ পরিস্থিতির জন্য পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে দায়ী করেছেন সুলাইমান।

লুলা দা সিলভার কাছে নির্বাচনে পরাজয়ের পরপরই ব্রাজিল ছেড়ে পরিবারসহ যুক্তরাষ্ট্রে ফ্লাভিও বলসোনারো!মিয়ামিতে পৌঁছানোর গোপনীয়তার খবর ঘিরে বাড়ছে ব্যাপক চাঞ্চল্য
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয়ের পর পরিবারসহ যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ব্রাজিলের সিনেটর ও প্রেসিডেন্ট পদপ্রার্থী ফ্লাভিও বলসোনারো। বুধবার (২৮ অক্টোবর) ফ্লোরিডার মিয়ামির ওপা-লক্কা নির্বাহী বিমানবন্দরে তাঁর ব্যক্তিগত বিমান অবতরণ করে বলে জানিয়েছে সিএনএন ব্রাজিল। বিমান থেকে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে নামার দৃশ্যও টেলিভিশনের ভিডিওতে দেখা গেছে। পরে পরিবারের সদস্যদের ছাতা দিয়ে মুখ আড়াল করে বিমানবন্দর ছাড়তে দেখা যায়।

ইসরায়েলের জাতীয় নির্বাচনে নেতানিয়াহুর পরাজয় হলে বদলে দিতে পারে ইরান যুদ্ধের গতিপথ,পাল্টাতে পারে মধ্যপ্রাচ্যের রাজনীতি
ইসরায়েলের জাতীয় নির্বাচনকে ঘিরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের মধ্যে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়েও বিতর্ক জোরালো হয়েছে। বুথফেরত জরিপে দুই নেতার নেতৃত্বাধীন রাজনৈতিক জোটের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। তবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল এবং পরবর্তী সরকার গঠনের সমীকরণ এখনো অনিশ্চিত।

প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিলেই ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে বড় ধরনের হামলায় প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী—সিএনএন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সামরিক কর্মকর্তাদের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য অভিযানের জন্য প্রয়োজনীয় সামরিক সক্ষমতার বড় অংশ ইতোমধ্যেই অঞ্চলে অবস্থান করছে। তবে ট্রাম্প এখনো কোনো চূড়ান্ত হামলার নির্দেশ দেননি।

ইসরায়েলে আসন্ন জাতীয় নির্বাচনের মাত্র ৩দিন আগে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তাঁর সরকারের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ, চরমভাবে কোনঠাসায় শক্তিশালী এই নেতা
ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনের মাত্র তিন দিন আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সরকারের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভে অংশ নিয়েছেন হাজারো মানুষ। গত ২৪ অক্টোবর শনিবার তেল আবিবের হোস্টেজেস স্কয়ারে অনুষ্ঠিত এ সমাবেশ থেকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য সরকারের জবাবদিহি নিশ্চিত করা এবং একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর জানিয়েছে।

অতঃপর দীর্ঘ ৪বছরের যুদ্ধের অবসান ঘটাতে নভেম্বরে আবারও আবুধাবিতে শান্তি বৈঠকে বসছেন রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্র
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক উদ্যোগ নতুন করে জোরদার হচ্ছে। দীর্ঘ বিরতির পর আগামী নভেম্বরের প্রথমার্ধে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসার পরিকল্পনা করেছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। তবে দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে চূড়ান্ত শান্তিচুক্তিতে পৌঁছানো সম্ভব হবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

ইরানের বিরুদ্ধে সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে কৌশলগত লক্ষ্য অর্জনে চরম ভাবে ব্যার্থ হয়েছে যুক্তরাষ্ট্র— তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ওয়াশিংটনের সামরিক পরিকল্পনার বড় চ্যালেঞ্জ
ইরানের বিরুদ্ধে সামরিক শ্রেষ্ঠত্ব কাজে লাগিয়ে যুদ্ধের সমীকরণ নিজেদের অনুকূলে নেওয়ার যে কৌশল নিয়ে যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়েছিল, তা প্রত্যাশিত রাজনৈতিক ফল অর্জনে সফল হয়নি বলে দাবি করেছে ইরানের মেহর নিউজ এজেন্সি (MNA)। সংস্থাটির বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি এবং দীর্ঘস্থায়ী প্রতিরোধের সামর্থ্য ওয়াশিংটনের সামরিক পরিকল্পনার সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর নিন্দা ক্রমেই জোরালো হচ্ছে
ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর সমালোচনা ক্রমেই জোরালো হচ্ছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, ফিলিস্তিনিদের মানবিক সংকট, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা ইউরোপের সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের সম্পর্ককে চাপের মুখে ফেলেছে। তবে বিশ্লেষকদের মতে, আগামী ২৭ অক্টোবরের নির্বাচনে সরকার পরিবর্তন হলেও ফিলিস্তিনিদের পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসবে—এমন নিশ্চয়তা নেই।

ইরানের অধিকার নিশ্চিত না হলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ অব্যাহত থাকবে -সেনা প্রধান জেনারেল আমির হাতামি।
ইরানের জনগণের অবিচ্ছেদ্য অধিকারকে সম্মান করা না হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি। তাঁর দাবি, প্রণালিটি ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ তদারকিতে রয়েছে এবং সেখানে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে সীমিত করা হয়েছে।

ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ চলতে থাকলে সৌদি আরব একসময় ‘সবকিছু হারাতে পারে’—সতর্ক করলেন ইরানি বিশ্লেষক অধ্যাপক সাইয়্যেদ মোহাম্মদ আলী মারান্দি
ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে সংঘাত অব্যাহত থাকলে সৌদি আরব গুরুতর অর্থনৈতিক ও অভ্যন্তরীণ সংকটের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন ইরানি বিশ্লেষক ও তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইয়্যেদ মোহাম্মদ আলী মারান্দি। তাঁর আশঙ্কা, সংঘাত আরও তীব্র হলে সৌদি আরবের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে, যা দেশটির অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে।

এবার মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠোর এবং পাল্টা পদক্ষেপের হুশিয়ারী দিলেন উত্তর কোরিয়া।
মানবাধিকার লঙ্ঘন ও মানবপাচারসংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির অভিযোগ, মানবাধিকার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ওয়াশিংটন উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছে।

নোবেল শান্তি পুরস্কার ২০২৬ পেলেন ৮৫ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ নাভানেথেম নাভি পিল্লাই
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ ও সাবেক জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। আন্তর্জাতিক আইনকে শক্তিশালী করা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা এবং শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

একমাস পরেই আমেরিকার মধ্যবর্তী নির্বাচন। ৬৫% আমেরিকানের অসন্তুষ্টিতে কঠিন সময় পার করছেন প্রেসিডেন্ট ট্রাম্প -AP/NORC জরিপ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র এক মাস বাকি। এরই মধ্যে জীবনযাত্রার ব্যয় ও অর্থনীতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি মার্কিন জনগণের অসন্তোষের চিত্র উঠে এসেছে সর্বশেষ AP-NORC জরিপে।

দুবাই থেকে ইসরায়েল গামী ফ্লাইটে হা’মলায় ইরানের সম্পৃক্ততার বিষয়ে যে মন্তব্য করল - প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু
দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে পাইলটকে ছুরিকাঘাত এবং বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার ঘটনায় ইরানের কোনো সম্পৃক্ততা ছিল কি না, তা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

বিভিন্ন দেশের প্রতিনিধি দলের ওয়াকআউট, উত্তপ্ত বক্তব্য থেকে গাজা-ইরান-কিউবা ও আন্তর্জাতিক ব্যবস্থা নিয়ে—জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের প্রথম দিনে যা ঘটল
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কের প্রথম দিন ২২ সেপ্টেম্বর কূটনৈতিক উত্তেজনা, প্রতিনিধি দলের ওয়াকআউট এবং গাজা, ইরান, কিউবা ও আন্তর্জাতিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে ভিন্নমতপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এবারের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অধিবেশনের এবারের মূল প্রতিপাদ্য—“Restoring trust, managing transformation: a United Nations that delivers for all”।