Connecting The World With The Truth
No comments yet. Be the first to share your thoughts! Comments.header
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে সৃষ্ট মানবিক সংকট মোকাবিলায় ভারতের অব্যাহত সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপাল সরকারের কর্মকর্তারা। একই সঙ্গে নেপালের পুনর্গঠন ও ত্রাণ কার্যক্রমে ভারতের সহায়তাকে “অসাধারণ উদার” হিসেবে বর্ণনা করেছেন দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁর যথাযথ চিকিৎসা এবং মুক্তির আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক দুই তারকা ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ ও মইন খান।
ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের বুচা জেলায় একটি গুদামে রুশ ড্রোন হামলার পর ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত এবং আরও ৪২ জন আহত হয়েছেন। কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তাকাচেঙ্কো শনিবার এ তথ্য জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
নেপাল–তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ ভূমিধস ও হিমবাহ ধসের পর সৃষ্ট আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নেপাল ও তিব্বত মিলিয়ে ৬৩৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৩ হাজারেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। জীবিতদের সন্ধানে নেপাল ও চীনের উদ্ধারকারী দল কাদা, বরফ ও ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনেয়ীর প্রতি পূর্ণ সমর্থন ও আনুগত্য পুনর্ব্যক্ত করে দেশকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ পথে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের মন্ত্রিসভা।
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নেপালের ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রয়োজন হলে সৈয়দপুর বিমানবন্দরকে মানবিক সহায়তার লজিস্টিকস হাব হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছেন তিনি।
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। একই সঙ্গে দুর্যোগকবলিত নেপালের পাশে দাঁড়িয়ে জরুরি মানবিক ও ত্রাণ সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন তিনি।
নেপালে ভয়াবহ কাদাধস, বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় নেপালকে প্রয়োজনীয় উদ্ধার ও মানবিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
ইরানের ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করে কোনো ফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করতে হলে পারস্পরিক আস্থা পুনর্গঠন, সম্মানজনক সংলাপ এবং ইরানের অধিকার স্বীকৃতি জরুরি বলে জানিয়েছেন তিনি।
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল এবং প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের কাছে পাঠানো এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে শত শত মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের। একই সঙ্গে দুর্যোগকবলিত নেপালের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি।
বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ র্যাটক্লিফের মস্কো সফরের বিষয়টি নিশ্চিত করেন। এর এক দিন আগে তিনি রাশিয়ার রাজধানীতে পৌঁছান বলে মার্কিন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।তবে তাঁর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোনো বৈঠক হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন।
মস্কো সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক র্যাটক্লিফের সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করেছে রাশিয়া
যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে বিস্তৃত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়ার পর পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে তেহরান। ইরানের অর্থমন্ত্রী আলী মাদানিজাদেহ বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলায় তাঁর দেশ পুরোপুরি প্রস্তুত। একই সঙ্গে ইরান দাবি করেছে, তাদের প্রধান বাণিজ্যিক অংশীদাররা ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার করবে না।
চীনের প্রেসিডেন্ট শি চিনপিং আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে আসতে পারেন। তাঁর সফর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও, একাধিক ভারতীয় সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, চীনা কর্মকর্তারা সম্ভাব্য সফরের জন্য হোটেল ও নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করার কাজ করছেন।
ইরানের বিদ্যুৎ চাহিদা, শিল্প উৎপাদন এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় সৌরপ্যানেল উৎপাদনকারী ও এ খাতে বিনিয়োগকারীদের পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, সৌরশক্তি খাতে বিনিয়োগ ও দেশীয় উৎপাদন সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সীমাবদ্ধতা রাখা হবে না।
আন্তর্জাতিক অপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপের উদ্যোগে ইরানের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকা। নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১১তম ব্রিকস লিগ্যাল ফোরাম ২০২৬-এর এক বৈঠকে দক্ষিণ আফ্রিকার আইনবিষয়ক প্রতিনিধিদলের পক্ষ থেকে এ অবস্থানের কথা জানানো হয়েছে।
ইরান–যুক্তরাষ্ট্র চলমান সংঘাতের উত্তেজনা কমিয়ে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনির। তাঁর সঙ্গে রয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।
আফগানিস্তানে তালিবান দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার প্রায় পাঁচ বছর পর দেশটির নারী অধিকার, শিক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাধারণ মানুষের জীবনযাত্রা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। BBC-এর দুই বছরব্যাপী অনুসন্ধানে তালিবান সরকারের অভ্যন্তরীণ কার্যক্রম এবং সাধারণ মানুষের ওপর তাদের নীতির প্রভাবের বেশ কিছু চিত্র উঠে এসেছে।
ভারত–চীন সীমান্ত বিরোধ নিয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের আলোচনার ২৫তম দফায় বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশ। আলোচনায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নিজ নিজ দেশের বিশেষ প্রতিনিধি হিসেবে অংশ নেবেন।