Connecting The World With The Truth
No comments yet. Be the first to share your thoughts! Comments.header
পাকিস্তান থেকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে ভারতের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে মহাকাশভিত্তিক আগাম সতর্কতা প্রযুক্তি উন্নয়নের উদ্যোগ নতুন করে আলোচনায় এসেছে। এই প্রযুক্তির লক্ষ্য হলো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যেই তা শনাক্ত করা, যাতে ভূমিভিত্তিক রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা আগেভাগেই প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়।
ইসরায়েলের স্বার্থকে অগ্রাধিকার দিতে গিয়ে যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক মিত্রদের ঝুঁকির মধ্যে ফেলেছে বলে অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে তিনি দাবি করেছেন, নতুন নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা কাঠামো গঠনের বিষয়ে প্রতিবেশী কয়েকটি দেশ তেহরানের সঙ্গে যোগাযোগ করেছে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপের উদ্যোগ প্রত্যাখ্যান করেছে চীন। একই সঙ্গে রাশিয়া সতর্ক করে বলেছে, তেহরানকে চাপ প্রয়োগের ক্ষেত্রে ওয়াশিংটন ভুল পথ অনুসরণ করছে। ইরানি সংবাদমাধ্যম Tehran Times-এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের ওপর কথিত হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে তুরস্ক।
ইরান বর্তমানে শক্তি ও মর্যাদার অবস্থানে রয়েছে,বিশ্ব ইরানের বিজয় স্বীকার করছে -প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক অপশক্তির ষড়যন্ত্র কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়,বরং এটি এক ধারাবাহিক ও পরিকল্পিত অপচক্রের অংশ। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের নির্মম গণহত্যা, ২০০৪ সালের ২১শে আগস্টের গ্রেনেড হামলা এবং ২০২৪ সালের ৫ই আগস্টে মেটিকুলাস ডিজাইনের ঘটনাপ্রবাহ একই সূত্রে গ্রথিত স্বাধীনতা বিরোধী শক্তির পরিকল্পিত দেশ বিরোধী ষড়যন্ত্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পকে ঘিরে হোয়াইট হাউসে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন প্রতিবেদন ও ট্রাম্পের জীবনীকারদের বক্তব্যে দাবি করা হচ্ছে, হার্পের সঙ্গে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প অসন্তুষ্ট। তবে তাদের মধ্যে সরাসরি কোনো ‘ক্ষমতার দ্বন্দ্ব’ চলছে—এমন স্বাধীনভাবে নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছরের শেষ নাগাদ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের সঙ্গে বৈঠকের আয়োজন করতে তাঁর সহযোগীদের ওপর চাপ দিচ্ছেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (WSJ)।
ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ নেপালের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী বালেন্দ্র শাহর সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার কাঠমান্ডুর সিংহ দরবারে অনুষ্ঠিত এ বৈঠকে ভারত ও নেপালের দীর্ঘদিনের প্রতিরক্ষা ও সামরিক সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
ইরানের সঙ্গে যুদ্ধের অবসান এবং কৌশলগত হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে আলোচনায় ওমান বাধা সৃষ্টি করলে দেশটিতে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ইরানের কথিত ষড়যন্ত্র নিয়ে ইসরায়েলের কাছ থেকে পাওয়া বেশ কয়েকটি সতর্কবার্তা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কিছু তথ্যকে মার্কিন গোয়েন্দারা ‘কম আত্মবিশ্বাসের’ তথ্য হিসেবে মূল্যায়ন করেছিল।
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে সম্ভাব্য সামরিক নেতৃত্বের কাঠামো। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তিন দেশের প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং সামরিক প্রধানদের নিয়ে একটি সমন্বিত রাজনৈতিক ও সামরিক কাঠামো গড়ে তোলা হবে।
গ্লোবাল সাউথের দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ নিয়েছে ভারত। এর অংশ হিসেবে সাউদার্ন আফ্রিকান কাস্টমস ইউনিয়ন (SACU)-এর সঙ্গে একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে নয়াদিল্লি।
রাশিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুরুতর চাপের মুখে পড়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর দাবি, রুশ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইউক্রেনের কাছে বর্তমানে প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের মাত্র ১০ শতাংশ রয়েছে।
ইরানের হামলার আশঙ্কায় খাবারের ট্রাকে লুকিয়ে গোপনে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প —দ্য ওয়াশিংটন পোস্ট
রাশিয়ার কাছ থেকে ভারতের জ্বালানি আমদানি নিয়ে একদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কঠোর শুল্ক ও নিষেধাজ্ঞার চাপ, অন্যদিকে ভারত–যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার উচ্চপর্যায়ের যোগাযোগ—দুই ধরনের বার্তার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন এক জটিল পর্যায়ে পৌঁছেছে।
রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি আমদানিকারক দেশগুলোর ওপর কঠোর অর্থনৈতিক চাপ তৈরির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সিনেটে একটি গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা বিল পাস হয়েছে। বিলটি পাস হলে রাশিয়ার তেল ও গ্যাসের বড় ক্রেতা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং যেকোনো সময় তাঁর মৃত্যুর খবর আসতে পারে। তবে এসব দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং ইরানের পক্ষ থেকেও সর্বশেষ দাবির বিষয়ে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।
স্পেন আবারও বিশ্ব ফুটবলে নিজেদের আধিপত্যের প্রমাণ দিল। দুই বছর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার পর এবার নিউ জার্সির বিশ্বকাপ ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১–০ গোলে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিতেছে ‘লা রোহা’।
বাংলাদেশ বর্তমান সময়ে বিশ্ব রাজনীতির আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একদিকে এটি এশীয় ভূ-রাজনীতির দাবার বোর্ডে কৌশলগত প্রধান খুঁটি, অন্যদিকে বিশ্বশক্তিগুলোর মেরুকরণের এক মহাপরীক্ষাগার। বঙ্গোপসাগরের কোলঘেঁষে অবস্থিত সেন্ট মার্টিনের কৌশলগত অবস্থান, কক্সবাজার ও উখিয়ার অর্থনৈতিক সম্ভাবনা, বাণিজ্যিক হাবে রূপান্তরিত চট্টগ্রাম এবং দেশের প্রবেশদ্বারখ্যাত পার্বত্য অঞ্চলের ভূ-প্রকৃতি—সব মিলিয়ে বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ এখন তুঙ্গে।