Breaking

কূটনীতি

শান্তি প্রতিষ্ঠায় আলোচনার উদ্দেশ্যে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি যদি কল দেয় তার সঙ্গে কথা বলবে -প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

শান্তি প্রতিষ্ঠায় আলোচনার উদ্দেশ্যে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি যদি কল দেয় তার সঙ্গে কথা বলবে -প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ফোন করলে তাঁর সঙ্গে কথা বলতে প্রস্তুত রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরুর প্রস্তুতির মধ্যেই মস্কোর পক্ষ থেকে এমন বার্তা এসেছে।

কূটনীতি11/2/2026
দক্ষিণ কোরিয়ায় তিন দিনের রাষ্ট্রীয় সফরে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান,প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠক মঙ্গলবার

দক্ষিণ কোরিয়ায় তিন দিনের রাষ্ট্রীয় সফরে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান,প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠক মঙ্গলবার

দক্ষিণ কোরিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে তিন দিনের রাষ্ট্রীয় সফরে দেশটির রাজধানী সিউলে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের আমন্ত্রণে সোমবার (২ নভেম্বর) তিনি এই সফর শুরু করেন।

দক্ষিণ এশিয়া11/2/2026
“এ যেন প্রেসিডেন্ট পুতিনের একক সাম্রাজ্য”—রাশিয়া-আফ্রিকা সম্পর্ক জোরদারে মস্কোতে শীর্ষ সম্মেলন, অংশ নিল ৫৪ দেশের মধ্যে প্রায় ৫০টি দেশ

“এ যেন প্রেসিডেন্ট পুতিনের একক সাম্রাজ্য”—রাশিয়া-আফ্রিকা সম্পর্ক জোরদারে মস্কোতে শীর্ষ সম্মেলন, অংশ নিল ৫৪ দেশের মধ্যে প্রায় ৫০টি দেশ

আফ্রিকা মহাদেশে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বাড়ানোর লক্ষ্যে মস্কোতে অনুষ্ঠিত রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছে মহাদেশটির ৫৪টি দেশের মধ্যে প্রায় ৫০টি। এসব দেশের মধ্যে প্রায় ২০টির রাষ্ট্র বা সরকারপ্রধান সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনের মাধ্যমে আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, খাদ্যনিরাপত্তা, শিক্ষা এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে রাশিয়া।

কূটনীতি10/30/2026
তুরস্কের জাতীয় দিবসে প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান ও তুর্কি জনগণকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

তুরস্কের জাতীয় দিবসে প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান ও তুর্কি জনগণকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

তুরস্কের জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তুর্কি জনগণকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে অভিন্ন রাজনৈতিক সদিচ্ছা, পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানিয়েছেন তিনি।

মধ্যপ্রাচ্য10/29/2026
 যুদ্ধ এবং শান্তির মধ্যবর্তী অচলাবস্থা কাটাতে আমাদের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশ বাস্তবায়নে আমরা অঙ্গিকারবদ্ধ -ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান

যুদ্ধ এবং শান্তির মধ্যবর্তী অচলাবস্থা কাটাতে আমাদের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশ বাস্তবায়নে আমরা অঙ্গিকারবদ্ধ -ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান

ইরানের বর্তমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান ঘটাতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনির নির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, নির্ধারিত লক্ষ্য অর্জনে সরকার সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

মধ্যপ্রাচ্য10/28/2026
ইসরায়েলের জাতীয় নির্বাচনে নেতানিয়াহুর পরাজয় হলে বদলে দিতে পারে ইরান যুদ্ধের গতিপথ,পাল্টাতে পারে মধ্যপ্রাচ্যের রাজনীতি

ইসরায়েলের জাতীয় নির্বাচনে নেতানিয়াহুর পরাজয় হলে বদলে দিতে পারে ইরান যুদ্ধের গতিপথ,পাল্টাতে পারে মধ্যপ্রাচ্যের রাজনীতি

ইসরায়েলের জাতীয় নির্বাচনকে ঘিরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের মধ্যে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়েও বিতর্ক জোরালো হয়েছে। বুথফেরত জরিপে দুই নেতার নেতৃত্বাধীন রাজনৈতিক জোটের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। তবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল এবং পরবর্তী সরকার গঠনের সমীকরণ এখনো অনিশ্চিত।

মধ্যপ্রাচ্য10/28/2026
নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়েকে ‘জঘন্য ও অকার্যকর দেশ’ বলে কটূক্তি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়েকে ‘জঘন্য ও অকার্যকর দেশ’ বলে কটূক্তি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কার না পাওয়াকে কেন্দ্র করে নরওয়ের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিকে ‘জঘন্য ও অকার্যকর’ বলে আখ্যা দেওয়ার পাশাপাশি নরওয়ের নাগরিকদের যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ দেওয়ার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেছেন তিনি। তবে তাঁর এই বক্তব্যের পর নরওয়ের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বা অভিবাসননীতিতে আনুষ্ঠানিক কোনো পরিবর্তনের তথ্য পাওয়া যায়নি।

কূটনীতি10/26/2026
চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ইরান ও রাশিয়ার গ্যাস বিনিময় চুক্তি—জানালেন তেহরানের ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হামিদ বভার্দ

চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ইরান ও রাশিয়ার গ্যাস বিনিময় চুক্তি—জানালেন তেহরানের ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হামিদ বভার্দ

ইরান ও রাশিয়ার মধ্যে গ্যাস বিনিময়সংক্রান্ত বিস্তৃত চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের তেল মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত প্রধান হামিদ বভার্দ। রোববার (২৫ অক্টোবর) রাশিয়ার রাজধানী মস্কো সফরকালে তিনি এ তথ্য জানান বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি (এমএনএ)।

অর্থনীতি10/25/2026
নতুন আমদানি চুক্তির আওতায় ২০২৩ সালের পর এই প্রথম রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা শুরু করেছে ৪০ হাজার টন ডিজেলবাহী তিনটি ট্যাংকার

নতুন আমদানি চুক্তির আওতায় ২০২৩ সালের পর এই প্রথম রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা শুরু করেছে ৪০ হাজার টন ডিজেলবাহী তিনটি ট্যাংকার

নতুন আমদানি চুক্তির আওতায় রাশিয়ার প্রিমোরস্ক বন্দর থেকে প্রায় ৪০ হাজার টন ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা শুরু করেছে তিনটি ট্যাংকার। ২০২৩ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্রে রাশিয়ার ডিজেল সরবরাহ করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জ্বালানির উচ্চমূল্য নিয়ন্ত্রণের প্রচেষ্টার মধ্যে এই চালানকে ঘিরে ওয়াশিংটন ও মস্কোর জ্বালানি বাণিজ্য এবং দুই দেশের রাজনৈতিক সম্পর্ক নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

অর্থনীতি10/24/2026
অতঃপর দীর্ঘ ৪বছরের যুদ্ধের অবসান ঘটাতে নভেম্বরে আবারও আবুধাবিতে শান্তি বৈঠকে বসছেন রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্র

অতঃপর দীর্ঘ ৪বছরের যুদ্ধের অবসান ঘটাতে নভেম্বরে আবারও আবুধাবিতে শান্তি বৈঠকে বসছেন রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্র

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক উদ্যোগ নতুন করে জোরদার হচ্ছে। দীর্ঘ বিরতির পর আগামী নভেম্বরের প্রথমার্ধে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসার পরিকল্পনা করেছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। তবে দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে চূড়ান্ত শান্তিচুক্তিতে পৌঁছানো সম্ভব হবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

রাজনীতি10/23/2026
একের পর এক ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার অনিশ্চয়তার মধ্যেও সৌদি সফরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সাদরে আমন্ত্রন জানালেন ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান

একের পর এক ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার অনিশ্চয়তার মধ্যেও সৌদি সফরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সাদরে আমন্ত্রন জানালেন ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ধারাবাহিক হামলার আশঙ্কা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সৌদি আরব সফরে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশের উদ্দেশ্যে তাঁর এই সফরে রাজধানী রিয়াদে তাঁকে স্বাগত জানান দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। দুই নেতার মধ্যে বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহের সুরক্ষা এবং সৌদি আরবের প্রতি ফ্রান্সের সমর্থনের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বলে জানানো হয়েছে।

কূটনীতি10/22/2026
এবার পাকিস্তান, তুরস্ক, কাতার ও ইন্দোনেশিয়ার নতুন প্রতিরক্ষা চুক্তি ‘বদর’ স্বাক্ষর—ভারতের জন্য কতটা উদ্বেগের?

এবার পাকিস্তান, তুরস্ক, কাতার ও ইন্দোনেশিয়ার নতুন প্রতিরক্ষা চুক্তি ‘বদর’ স্বাক্ষর—ভারতের জন্য কতটা উদ্বেগের?

দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মাত্রা যোগ করার লক্ষ্যে সামরিক সক্ষমতা বৃদ্ধি, যৌথ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং প্রযুক্তিগত গবেষণায় সহযোগিতা সম্প্রসারণের জন্য সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে পাকিস্তান, তুরস্ক, কাতার ও ইন্দোনেশিয়া। ‘বদর সমঝোতা স্মারক’ নামে পরিচিত এই উদ্যোগ পাকিস্তানের প্রতিরক্ষা অংশীদারত্বের পরিধি বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার সমীকরণেও প্রভাব ফেলতে পারে।

কূটনীতি10/22/2026
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ায় অসন্তুষ্ট ছেলে ট্রাম্প জুনিয়র -বাবাকে ব্যক্তিগত আলোচনায় একাধিকবার উদ্বেগ জানিয়ে বিরোধিতা করেন —দ্য আটলান্টিক

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ায় অসন্তুষ্ট ছেলে ট্রাম্প জুনিয়র -বাবাকে ব্যক্তিগত আলোচনায় একাধিকবার উদ্বেগ জানিয়ে বিরোধিতা করেন —দ্য আটলান্টিক

ইরানের সঙ্গে সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এ যুদ্ধ নিয়ে বাবার সঙ্গে ব্যক্তিগত আলোচনায় একাধিকবার নিজের উদ্বেগ ও বিরোধিতার কথা জানিয়েছেন তিনি। মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাজনীতি10/21/2026
রাশিয়ার সঙ্গে  বর্তমানে ইতিহাসের সবচেয়ে ঘনিষ্ঠ ও শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সময় পার করছে ইরান —পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি

রাশিয়ার সঙ্গে বর্তমানে ইতিহাসের সবচেয়ে ঘনিষ্ঠ ও শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সময় পার করছে ইরান —পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি বলেছেন, রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে আরও ঘনিষ্ঠ। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেছেন, অতীতে কখনোই ইরান ও রাশিয়া বর্তমান সময়ের মতো এত ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করেনি।

রাজনীতি10/20/2026
ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে সাংহাই সহযোগিতা সংস্থার সরকারপ্রধানদের বৈঠকে অংশ নিতে তাজিকিস্তান পৌঁছেছেন মোহাম্মদ-রেজা আরেফ

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে সাংহাই সহযোগিতা সংস্থার সরকারপ্রধানদের বৈঠকে অংশ নিতে তাজিকিস্তান পৌঁছেছেন মোহাম্মদ-রেজা আরেফ

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর সরকারপ্রধানদের বৈঠকে অংশ নিতে তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে পৌঁছেছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ-রেজা আরেফ। তাঁর এই সফরে আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং প্রযুক্তিগত অংশীদারত্ব জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

মধ্যপ্রাচ্য10/19/2026
পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ করতে যে কৌশল জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ করতে যে কৌশল জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধের সমাপ্তি কীভাবে নিশ্চিত করবেন, সে বিষয়ে নির্দিষ্ট শান্তিচুক্তির রূপরেখা না দিয়ে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচিসংশ্লিষ্ট ভূগর্ভস্থ স্থাপনায় সম্ভাব্য সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই এবং দেশটিতে মার্কিন স্থলসেনা পাঠানোর বিষয়টিও তিনি বিবেচনা করছেন না।

যুক্তরাষ্ট্র10/18/2026
ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর নিন্দা ক্রমেই জোরালো হচ্ছে

ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর নিন্দা ক্রমেই জোরালো হচ্ছে

ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর সমালোচনা ক্রমেই জোরালো হচ্ছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, ফিলিস্তিনিদের মানবিক সংকট, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা ইউরোপের সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের সম্পর্ককে চাপের মুখে ফেলেছে। তবে বিশ্লেষকদের মতে, আগামী ২৭ অক্টোবরের নির্বাচনে সরকার পরিবর্তন হলেও ফিলিস্তিনিদের পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসবে—এমন নিশ্চয়তা নেই।

রাজনীতি10/18/2026
আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে আমাদের সশস্ত্র বাহিনীর শাক্তি,সামর্থ্য এবং আত্মমর্যাদার অবস্থান —ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান

আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে আমাদের সশস্ত্র বাহিনীর শাক্তি,সামর্থ্য এবং আত্মমর্যাদার অবস্থান —ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, বিভিন্ন দেশের মন্ত্রী ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি, সাহসিকতা, সক্ষমতা ও মর্যাদার প্রশংসা করা হয়েছে। তাঁর দাবি, দেশের প্রতিরক্ষা সক্ষমতা এবং সাম্প্রতিক সংঘাতে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থানকে আরও দৃশ্যমান করেছে।

মধ্যপ্রাচ্য10/18/2026
রাশিয়ার জ্বালানি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্লজ্জ দ্বিচারিতা দেখিয়ে দিচ্ছে,যুক্তরাষ্ট্রের সদিচ্ছার ওপর ভারতের জ্বালানি নিরাপত্তা নির্ভর করতে পারে না —মতামত

রাশিয়ার জ্বালানি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্লজ্জ দ্বিচারিতা দেখিয়ে দিচ্ছে,যুক্তরাষ্ট্রের সদিচ্ছার ওপর ভারতের জ্বালানি নিরাপত্তা নির্ভর করতে পারে না —মতামত

রাশিয়ার জ্বালানি কেনার কারণে ভারতকে শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হলেও যুক্তরাষ্ট্রের নিজস্ব জ্বালানি চাহিদা পূরণে রুশ ডিজেল ব্যবহারের উদ্যোগ ওয়াশিংটনের নীতির ধারাবাহিকতা নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। সমালোচকদের মতে, রাশিয়ার জ্বালানি বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান অনেকটাই নির্ভর করছে নিজস্ব অর্থনৈতিক প্রয়োজন ও অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির ওপর। এ পরিস্থিতি ভারতের জন্য নিজস্ব জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরছে।

কূটনীতি10/17/2026
ওআইসির ৫২তম পররাষ্ট্রমন্ত্রী পরিষদের অধিবেশনে যোগ দিতে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

ওআইসির ৫২তম পররাষ্ট্রমন্ত্রী পরিষদের অধিবেশনে যোগ দিতে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশনে অংশ নিতে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার সকালে একটি কূটনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্বে বাগদাদ বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান ইরাকের উপপররাষ্ট্রমন্ত্রী।

মধ্যপ্রাচ্য10/17/2026