রাজনীতি

ক্রমবর্ধমান ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক অনিশ্চয়তায় আমেরিকা থেকে স্বর্ণ সরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলো
বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা, বাণিজ্যিক সংঘাত, অর্থনৈতিক অনিশ্চয়তা ও নিষেধাজ্ঞার পরিবেশে ইউরোপের কয়েকটি দেশ নিজেদের স্বর্ণের রিজার্ভ কোথায় সংরক্ষণ করবে, সে বিষয়ে নতুন করে কৌশল নির্ধারণ করছে। এর সর্বশেষ উদাহরণ নেদারল্যান্ডস—দেশটি উত্তর আমেরিকায় সংরক্ষিত স্বর্ণের একটি অংশ লন্ডনে স্থানান্তর করেছে।

ইরান এবং ভারতের মধ্যকার বানিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও সম্প্রসারণে দ্রুত সময়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন -তেহরান
ইরান ও ভারতের মধ্যকার বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও সম্প্রসারণে ব্যবসায়ীদের আইনি ও বিচারিক জটিলতা দ্রুত সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে তেহরান। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-এজেই বলেছেন, দুই দেশের যৌথ ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত ব্যবসায়ী ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর আইনি বিষয় দ্রুত নিষ্পত্তি এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া সহজ করতে ইরানের বিচার বিভাগ প্রস্তুত রয়েছে।

‘রাশিয়ানরা চায় না বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত উইটকফের নিরাপত্তা উদ্বেগ, অনিশ্চিত ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর
রাশিয়ার আপত্তি, নিরাপত্তা ঝুঁকি ও লজিস্টিক জটিলতার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারের ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর অনিশ্চিত হয়ে পড়েছে। আগামী ৫–৬ সেপ্টেম্বর মস্কো ও কিয়েভ সফরের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তারা কিয়েভ যেতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্ট।

এবার হরমুজ প্রণালীতে সামরিক বাহিনী বাহিনী ও বেসামরিক মোতায়েনের সিদ্ধান্ত পর্যালোচনা করছে দক্ষিণ কোরিয়া —রয়টার্স
পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক ও বেসামরিক—উভয় ধরনের সহযোগিতার বিকল্প পর্যালোচনা করছে দক্ষিণ কোরিয়া। তবে সম্ভাব্য সামরিক মোতায়েনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়।

জাতীয় ও আন্তর্জাতিক স্বার্থে ইরান-রাশিয়া একে অপরের পরীক্ষিত ও কৌশলগত অংশীদার।দুই দেশই একে অপরকে মরিয়া হয়ে প্রয়োজন অনুভব করছে
ইরান ও রাশিয়ার মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় হওয়ার ইঙ্গিত মিলেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সাম্প্রতিক বৈঠকে। শাংহাই সহযোগিতা সংস্থার (SCO) সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকে দুই নেতা পারস্পরিক সহযোগিতা ও সমর্থনের বিষয় তুলে ধরেন।

ভারতকে শক্তিশালী ভূরাজনৈতিক শক্তি অভিহিত করে নয়াদিল্লি-ব্রাসেলসের কৌশলগত সম্পর্কের প্রশংসায় - বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার
ভারতকে একটি “বড় ভূরাজনৈতিক শক্তি” হিসেবে অভিহিত করে নয়াদিল্লির সঙ্গে ব্রাসেলসের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার। তিনি বলেছেন, ভারতের প্রভাব এখন আর শুধু দক্ষিণ এশিয়ায় সীমাবদ্ধ নেই; বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও প্রযুক্তিতেও দেশটির গুরুত্ব ক্রমেই বাড়ছে।

ইরান কি ধরনের সামরিক প্রস্তুতি নিচ্ছে আমরা সবই জানি,আমাদের চোখ ফাঁকি দিয়ে তারা বাথরুমেও যেতে পারবে না —মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র হওয়ার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক তৎপরতার ওপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারি এতটাই ব্যাপক যে তেহরানের কোনো প্রস্তুতিই ওয়াশিংটনের নজর এড়াতে পারে না। তিনি একই সঙ্গে বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে যেকোনো সময় ইরানে আবারও হামলা চালাতে প্রস্তুত।

মধ্যপ্রাচ্য ও ইরানের অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার ছাড়া আর কোনো বিকল্প নেই —ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি
মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে পুরোপুরি প্রত্যাহারের দাবি জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি। তিনি বলেছেন, অঞ্চলটিতে মার্কিন সেনাদের উপস্থিতি নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে বরং দেশ ও জনগণের জন্য অনিরাপত্তা বাড়াচ্ছে।

জাতিসংঘের বিপুল সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো হয়নি, দ্বৈতনীতি ও আধিপত্যবাদ প্রত্যাখ্যান করে সম্ভাবনা কাজে লাগান -SCO নেতাদের আহ্বান
বিশ্বব্যবস্থায় জাতিসংঘের ভূমিকা আরও কার্যকর ও প্রতিনিধিত্বশীল করার আহ্বান জানিয়েছেন শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর নেতারা। বিশকেকে অনুষ্ঠিত SCO Plus বৈঠকে রাশিয়া, চীন, বেলারুশ, তাজিকিস্তান, কিরগিজস্তান ও কাজাখস্তানের নেতারা জাতিসংঘের সংস্কার, বহুমেরু বিশ্বব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সমতা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন।

SCO সাংহাই সহযোগিতা সংস্থা উদীয়মান বহুমেরু বিশ্বব্যবস্থার অন্যতম স্বাধীন ও প্রভাবশালী কেন্দ্রে পরিণত হয়েছে - রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
প্রতিষ্ঠার ২৫ বছরে শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) উদীয়মান বহুমেরু বিশ্বব্যবস্থার অন্যতম স্বাধীন ও প্রভাবশালী কেন্দ্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আঞ্চলিক শান্তি পুনঃপ্রতিষ্ঠায় ভারতের প্রভাব কাজে লাগাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান
আঞ্চলিক সংঘাতের অবসান এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠায় ভারতের কূটনৈতিক প্রভাব ও আন্তর্জাতিক যোগাযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুদ্ধ ও রক্তপাতের পরিবর্তে সংলাপ, কূটনীতি এবং আলোচনার মাধ্যমে আঞ্চলিক সংকট নিরসনে ভূমিকা রাখার আহ্বান জানান।

SCO সম্মেলনের আগে কিরগিজস্তানে একই গাড়িতে ভারতীয় প্রধানমন্ত্রী এবং রাশিয়ান প্রেসিডেন্ট,ফের বিশ্ব কূটনীতিতে আলোচনায় মোদি-পুতিনের বন্ধুত্ব
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনের ফাঁকে ফের একই গাড়িতে ভ্রমণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠকের পর তারা একই গাড়িতে করে ষষ্ঠ ওয়ার্ল্ড নোম্যাড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যান।

এবারের কিরগিজস্তান SCO সম্মেলন কেন ভারতীয় কূটনীতি ও BRICS জোটের জন্য আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ?
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শুরু হয়েছে ২৫তম শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন।

সোমবার ইস্তাম্বুলে প্রথম বৈঠকে বসতে যাচ্ছেন ন্যাটো-ধাঁচের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি-এর আওতায় তুরস্ক,সৌদি আরব ও পাকিস্তান
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান সোমবার ইস্তাম্বুলে প্রথম বৈঠকে বসছে।

মুসলিম বিশ্ব'কে ঐক্যবদ্ধ হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরির আহ্বান করেছেন -ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
মুসলিম বিশ্বের মধ্যে বিভেদ ইসলাম ও মুসলমানদের শত্রুদের স্বার্থকে শক্তিশালী করে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুক্তির আহ্বান সাবেক তারকা ক্রিকেটারদের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁর যথাযথ চিকিৎসা এবং মুক্তির আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক দুই তারকা ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ ও মইন খান।

সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেয়ীর প্রতি পূর্ণ সমর্থন রেখে দেশেকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনরব্যাক্ত করলেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনেয়ীর প্রতি পূর্ণ সমর্থন ও আনুগত্য পুনর্ব্যক্ত করে দেশকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ পথে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের মন্ত্রিসভা।

আমেরিকা 'কে প্রথমে বুঝতে হবে যে ইরানের ওপর চাপ প্রয়োগ করে কোনো ফল পাওয়া যাবে না।সম্মান ও আস্থার ভিত্তিতেই ভবিষ্যৎ আলোচনা হতে হবে। -ইসলামি প্রজাতন্ত্রী ইরান
ইরানের ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করে কোনো ফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করতে হলে পারস্পরিক আস্থা পুনর্গঠন, সম্মানজনক সংলাপ এবং ইরানের অধিকার স্বীকৃতি জরুরি বলে জানিয়েছেন তিনি।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে শত শত মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানবিক সহায়তার বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল এবং প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের কাছে পাঠানো এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আমেরিকান গোয়েন্দা সংস্থা CIA এর পরিচালক র্যাটক্লিফের সঙ্গে পুসাক্ষাৎ করেনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন,তবে বৈঠক করেছেন কর্মকর্তারা -ক্রেমলিন মুখপাত্র পেসকভ
বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ র্যাটক্লিফের মস্কো সফরের বিষয়টি নিশ্চিত করেন। এর এক দিন আগে তিনি রাশিয়ার রাজধানীতে পৌঁছান বলে মার্কিন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।তবে তাঁর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোনো বৈঠক হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন।